চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হামলার শিকার দুই সাংবাদিককে ফোন করলেন তথ্যমন্ত্রী

এস কে রাসেলএস কে রাসেল
২:১৫ অপরাহ্ন ০৮, মার্চ ২০২৬
- সেমি লিড, কিশোরগঞ্জ, জনপদ
A A
ছবি: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

ছবি: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

কিশোরগঞ্জে পাগলা মসজিদের নিলাম ডাকের সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিকের ওপর নিলাম সিন্ডিকেটের বর্বরোচিত হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

রোববার (৮ মার্চ) দুপুরে সন্ত্রাসী হামলায় আহত কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক ও গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি ফয়জুল ইসলাম ভূঁইয়া পিংকুকে ফোন করে এসব কথা বলেন তিনি।

হামলার ঘটনাটি দুঃখজনক উল্লেখ করে মন্ত্রী বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখতে কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

এ সময় মন্ত্রী পিংকুসহ আহত দুই সাংবাদিকের চিকিৎসার খোঁজখবর নেন। তথ্য মন্ত্রণালয় ও সরকার সাংবাদিকদের পাশে রয়েছে বলেও আশ্বাস দেন তিনি।

আহত সাংবাদিক ফয়জুল ইসলাম ভূঁইয়া পিংকু বিষয়টি নিশ্চিত করে জানান, ‘মন্ত্রী মহোদয় আমাদের চিকিৎসাসহ সব বিষয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছেন এবং হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন।’

গত ৫ ফেব্রুয়ারি বিকেলে শহরের পাগলা মসজিদে নিলাম ডাকের সংবাদ সংগ্রহ করতে গিয়ে নিলাম সিন্ডিকেটের হামলার শিকার হন স্থানীয় কয়েকজন সাংবাদিক। এতে গুরুতর আহত হন চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি খায়রুল আলম ফয়সাল এবং গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি ফয়জুল ইসলাম ভূঁইয়া পিংকু।

Reneta

এ ঘটনায় ওই রাতেই আহত ফয়জুল ইসলাম ভূঁইয়া পিংকু বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০ জনকে আসামি করে কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে রাতেই দুইজনকে আটক করে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম ভূঁইয়া জানান, আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে তিন দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। আগামী মঙ্গলবার এ রিমান্ড আবেদনের শুনানি হবে বলে আদালত সূত্রে জানা গেছে।

এদিকে হামলার ঘটনায় জড়িত অনেক আসামি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং বাদীসহ অন্য সাংবাদিকদের হুমকি দিলেও পুলিশ তাদের গ্রেপ্তার করছে না বলে অভিযোগ করেছেন মামলার বাদী পিংকু। তিনি জানান, মোবাইল ফোনে কথা বলার সময় বিষয়টি তথ্যমন্ত্রীকেও অবহিত করেছেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তথ্যমন্ত্রীপাগলা মসজিদসাংবাদিকদের ওপর হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

হামলার শিকার দুই সাংবাদিককে ফোন করলেন তথ্যমন্ত্রী

মার্চ ৮, ২০২৬

‘পরিবেশ খাতে লুটপাট আগে যাই হয়েছে, ভবিষ্যতে আর হবে না’

মার্চ ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নারীর ক্ষমতায়নের ভিত্তি স্থাপন করেছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান: রাষ্ট্রপতি

মার্চ ৮, ২০২৬
অবশেষে উইন্ডোজে চলে এলো ওপেনএআই-এর কোডেক্স অ্যাপ

অবশেষে উইন্ডোজে চলে এলো ওপেনএআই-এর কোডেক্স অ্যাপ

মার্চ ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার পরিবারদের ভবিষ্যৎ নিশ্চিতে উদ্যোগ নিতে মির্জা ফখরুলের আহ্বান

মার্চ ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT