চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিলিং স্টেশনে তদারকি জোরদার, ট্যাগ অফিসারদের কর্মপরিধি নির্ধারণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৫ অপরাহ্ন ২৯, মার্চ ২০২৬
- সেমি লিড, অন্যান্য, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশের সব ফিলিং স্টেশনে জ্বালানি তেল সরবরাহ ও বিক্রয় ব্যবস্থায় স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে ট্যাগ অফিসারদের জন্য বিস্তারিত কর্মপরিধি নির্ধারণ করা হয়েছে। নতুন নির্দেশনায় স্টেশনের মজুদ, সরবরাহ, বিক্রয় ও তদারকির প্রতিটি ধাপ নিবিড়ভাবে পর্যবেক্ষণের কথা বলা হয়েছে।

নির্ধারিত কর্মপরিধি অনুযায়ী, ট্যাগ অফিসারদের প্রতিদিন ফিলিং স্টেশনের প্রারম্ভিক মজুদ রেকর্ডভুক্ত করতে হবে এবং ডিপো থেকে সরবরাহকৃত জ্বালানি তেল সরাসরি উপস্থিত থেকে পরিমাপপূর্বক গ্রহণ নিশ্চিত করতে হবে। এ সময় পে-অর্ডার ও ডিপোর চালান বা রিসিটের সঙ্গে তেলের পরিমাণ মিলিয়ে দেখার নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া ডিপ-রড বা ডিপ-স্টিক পদ্ধতিতে তেলের পরিমাণ যাচাই, দৈনিক জ্বালানি গ্রহণের হিসাব রেজিস্টারে সঠিকভাবে লিপিবদ্ধ হয়েছে কিনা তা মনিটরিং এবং ডিসপেন্সিং মেশিনের মিটার রিডিংয়ের সঙ্গে বিক্রয়ের হিসাব মিলিয়ে দেখার বিষয়টিও বাধ্যতামূলক করা হয়েছে।

দৈনিক বিক্রয় শেষে সমাপনী মজুদ পর্যালোচনার পাশাপাশি ডিসপেন্সিং মেশিনের পরিমাপ সঠিক হচ্ছে কিনা তা নিয়মিত তদারকি করতে হবে। একইসঙ্গে বিস্ফোরক পরিদপ্তরের অনুমোদিত লে-আউট অনুযায়ী মজুদ ক্ষমতা যাচাই এবং ফিলিং স্টেশনের আশেপাশে কোনো অননুমোদিত ট্যাংক বা স্থাপনা আছে কিনা তা পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে।

সরবরাহ ব্যবস্থাকে আরও স্বচ্ছ করতে ডিপো থেকে পাম্প এবং পাম্প থেকে ভোক্তা পর্যন্ত পুরো প্রক্রিয়াকে দৃশ্যমান করার ওপর জোর দেওয়া হয়েছে। প্রতিটি ডিপো, ট্যাঙ্কার, পাম্প ও খুচরা বিক্রির তথ্য একত্রে পর্যবেক্ষণ এবং প্রতিটি পাম্পে দিনে অন্তত তিনবার (সকাল, দুপুর, সন্ধ্যা) স্টক আপডেট বাধ্যতামূলক করতে বলা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ডিপো থেকে জ্বালানি নেওয়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে খুচরা বিক্রি শুরু না হলে তা লঙ্ঘন হিসেবে গণ্য হবে। উদাহরণস্বরূপ, জ্বালানি গ্রহণের এক ঘণ্টার মধ্যে বিক্রি শুরু বাধ্যতামূলক করা হয়েছে। এ ক্ষেত্রে প্রথমবার সতর্কতা, দ্বিতীয়বার মোবাইল কোর্ট পরিচালনা এবং তৃতীয়বার সাময়িক স্থগিতাদেশসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Reneta

এছাড়া পাম্প খোলা থাকা, স্টক রেজিস্টার সংরক্ষণ, ডিসপ্লে বোর্ড স্থাপন, ক্যাশ মেমো প্রদান, নির্ধারিত সীমা অনুসরণ, কন্টেইনারে অবৈধ বিক্রি রোধ এবং সারি ব্যবস্থাপনা এসব বিষয় জিও-ট্যাগসহ প্রমাণ রেখে নিয়মিত রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, এসব নির্দেশনা বাস্তবায়িত হলে জ্বালানি তেল সরবরাহ ও বিক্রয় ব্যবস্থায় অনিয়ম কমবে এবং ভোক্তা পর্যায়ে স্বচ্ছতা বাড়বে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ট্যাগ অফিসারতদারকি জোরদারফিলিং স্টেশন
শেয়ারTweetPin

সর্বশেষ

‘দম’ এর টিকিট বিক্রি প্রায় ৩ কোটি, ‘বনলতা এক্সপ্রেস’ ছাড়াল ২ কোটি

মার্চ ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ভূমধ্যসাগরে নৌকাডুবি: যেভাবে বেঁচে গেলেন কিশোরগঞ্জের কাদির

মার্চ ২৯, ২০২৬

আমরা লড়াই করব, টুর্নামেন্ট জিতব: ডেক্লান সুলিভান

মার্চ ২৯, ২০২৬
মার্কিন সেনা দল

ইরানে সীমিত স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

মার্চ ২৯, ২০২৬

ঈদের বিরতি শেষে আবারও শুরু সংসদ অধিবেশন

মার্চ ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT