চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে যেত চোরাই মোবাইল, আসত কসমেটিকস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১০ পূর্বাহ্ন ০৮, মার্চ ২০২৪
অপরাধ
A A

বাংলাদেশ থেকে আইফোনসহ চোরাই দামি স্মার্টফোন ভারতে পাচার করে একটি চক্র। একই সঙ্গে ভারতে থেকে চোরাচালানের মাধ্যমে কসমেটিকস, শাড়ি ও থ্রি পিসসহ নানা দ্রব্য অবৈধ পথে বাংলাদেশে এনে বিক্রি করে তারা।

এমন একটি চক্রের সন্ধান পেয়ে বুধবার রাতে রাজধানীর মধ্য বাড্ডার একটি বাসায় অভিযান পরিচালনা করে ৯ ভারতীয় ও এক বাংলাদেশি ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

গ্রেপ্তার হওয়া অভিযুক্তরা হলেন, ভারতীয় নাগরিক রাজা শাও, পঙ্কজ বিশ্বাস, উৎপল মাইটি, দীপঙ্কর ঘোষ, রাজু দাস, সুজন দাস, এস কে আজগর আলী, লারাইব আশ্রাব, সমরজিৎ দাস ও বাংলাদেশি নাগরিক মুরাদ গাজী।

এ সময় তাদের কাছ থেকে ২১টি দামি মোবাইল ফোনসহ চোরাচালানের মাধ্যমে ভারত থেকে আনা বিপুল পরিমাণ কসমেটিকস, শাড়ি, থ্রি পিস, ৫টি ভারতীয় পাসপোর্ট ও নগদ টাকা উদ্ধার করা হয়।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, দীর্ঘদিন ধরে একটি চক্র বাংলাদেশ থেকে দামি আইফোন, স্যামসাংসহ অন্যান্য দামি স্মার্টফোন চুরি করে ভারতে পাচার করত। আবার ভারতে চুরি হওয়া কিছু মোবাইল ফোন বাংলাদেশে এনে বিক্রি করত।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেপ্তার বাংলাদেশি মুরাদ গাজী তার বোন ববিকে নিয়ে মধ্য বাড্ডায় নিজের বাসায় দীর্ঘদিন ধরে অনলাইনে ভারতীয় কাপড়, জুতা স্যান্ডেল, তেল, সাবান, কসমেটিকস, সেক্স পিল ও জেল বিক্রি করে আসছিলেন। অভিযুক্তরা স্বীকার করেছেন জব্দ করা মালামাল কোনোটাই বৈধ পথে আনা হয়নি। কলকাতা থেকে ঢাকার ক্যান্টনমেন্টে যে আন্তঃদেশিয় ট্রেন চলাচল করে সেই ট্রেনে করে তারা দীর্ঘদিন ধরে ট্যাক্স পরিশোধ না করে ভারতীয় এসব মালামাল চোরাই পথে বাংলাদেশ এনে বিক্রি করে আসছিলেন।

Reneta

হারুন বলেন, বাংলাদেশে নামাজ পড়তে গিয়ে, জনসভায় অংশগ্রহণ করতে গিয়ে, পথিমধ্যে চলতে গিয়ে অথবা মার্কেটিং করতে গিয়ে প্রতিদিন অনেক আইফোন, স্যামসাংসহ অন্যান্য দামি ব্র্যান্ডের ফোন চুরি হয়। এসব ঘটনায় চোর ধরা পড়লেও অধিকাংশ ক্ষেত্রেই মোবাইল উদ্ধার হয় না। চোর এবং তাদের মহাজনদের গ্রেপ্তার করে জানা গেছে, বাংলাদেশে চুরি হওয়া ভালো মানের মোবাইলফোনগুলো পার্শ্ববর্তী দেশগুলোতে বিক্রি হয়।

গ্রেপ্তার কয়েকজন এবং তাদের অন্য সহযোগীরা বাংলাদেশ থেকে চুরি হওয়া দামি মোবাইলফোনগুলো কম দামে কিনে ভারতের বাজারে বেশি দামে বিক্রি করেন। গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে ডিবির অভিযান অব্যাহত আছে।

Jui  Banner Campaign
ট্যাগ: গ্রেপ্তারডিবিডিবি প্রধান হারুন অর রশীদভারতীয় চোরাই চক্র
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচনে দুর্গম ভোট কেন্দ্রের নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

ফেব্রুয়ারি ৭, ২০২৬

রটারডামে বাংলাদেশি ‘মাস্টার’ এর ইতিহাস

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT