চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সত্যজিৎ-ঋত্বিক-মৃণালদের চলচ্চিত্রপাঠ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩১ অপরাহ্ন ১৭, জুলাই ২০২৩
বিনোদন
A A

বিশ্বচলচ্চিত্রে এমন কিছু চলচ্চিত্রকার রয়েছেন, যারা নিজ চলচ্চিত্রস্রষ্টাবৃত্তির স্বকীয় বৈশিষ্ট্যে অনন্য। এই চলচ্চিত্রকারগণ কেবল যে দর্শকদের জন্য প্রাতস্মরণীয় তা নয়, তাদের নিজস্ব সৃষ্টির অনুপম কীর্তির মাইলফলকগুলো নবাগত, আগত এবং অনাগত সকল চলচ্চিত্রকর্মী ও নির্মাতাদের নিত্যপাঠ্য। তাই তাদেরকে সম্মানসূচক ‘মাস্টার’ চলচ্চিত্রকার বলা হয়।

বাংলাভাষার চলচ্চিত্রে এমনই তিন কীর্তিমান চলচ্চিত্রকার আমাদের নিত্যপাঠ্য হয়ে আছেন। তারা কেবল যে বাংলার তা নয়, তারা সমগ্র বিশ্বের চলচ্চিত্র অনুরাগীদের পাঠ ও পর্যালোচনায় প্রাত্যহিক আলোচিত। তারা হলেন-সত্যজিৎ রায়, ঋত্বিক কুমার ঘটক ও মৃণাল সেন। সত্যজিৎ রায়, ঋত্বিক কুমার ঘটক ও মৃণাল সেনের চলচ্চিত্র ও তাদের চলচ্চিত্রচিন্তা পাঠের আয়োজন করেছে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি। আয়োজনে সহযোগিতা করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘ফিল্ম অ্যাপ্রিসিয়েশন অন মাস্টার্স’ পরিচালনা করবেন- চলচ্চিত্রকার ও শিক্ষক সৈয়দ সালাহউদ্দিন জাকী, শিল্পসমালোচক ও শিক্ষক মইনুদ্দীন খালেদ এবং চলচ্চিত্র নির্মাতা ও লেখক বেলায়াত হোসেন মামুন।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে ৩ দিনব্যাপী ‘ফিল্ম অ্যাপ্রিসিয়েশন অন মাস্টার্স-সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক ও মৃণাল সেন’ অনুষ্ঠিত হবে আগামী ২০, ২১ ও ২২ জুলাই। সেশন চলবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।

কর্মশালায় অংশগ্রহণের জন্য নিবন্ধন করার আহ্বান জানান আয়োজকরা। নিবন্ধনের জন্য আগ্রহীদের নাম, বয়স ও পেশা লিখে এসএমএস করতে হবে ০১৯৭১ ১০১১০৬ নাম্বারে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ঋত্বিক ঘটকমৃণাল সেনলিড বিনোদনশিল্পকলাসত্যজিত রায়সিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

পল্লবীতে যুবদল নেতা কিবরিয়া হত্যার ঘটনায় দুই শুটার গ্রেফতার

মার্চ ২৭, ২০২৬

হরমুজ প্রণালি খোলা নিয়ে ইরানকে নতুন সময়সীমা দিলেন ডোনাল্ড ট্রাম্প

মার্চ ২৭, ২০২৬

বরিশালে নানা বাড়ির পুকুরে ডুবে ভাইবোনের মৃত্যু

মার্চ ২৭, ২০২৬

বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন পুনর্ব্যক্ত জাতিসংঘ মহাসচিবের

মার্চ ২৭, ২০২৬
ছবি: প্রতীকী

স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টার থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মার্চ ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT