চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টিএসসিতে রাজাকারের ছবি প্রদর্শনের প্রতিবাদে বিবৃতি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০২ অপরাহ্ন ০৭, আগস্ট ২০২৫
- সেমি লিড, শিক্ষা
A A

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) বুধবার ৬ আগস্ট জামায়াত-শিবিরের এক কর্মসূচিতে ১৯৭১ সালের যুদ্ধাপরাধে দণ্ডিত রাজাকারদের ছবি ও নাম প্রদর্শনের প্রতিবাদে তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের একদল সাবেক শিক্ষার্থী।

তারা এক বিবৃতিতে বলেন, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছি, টিএসসিতে “৩৬ জুলাই: আমরা থামবো না” শীর্ষক একটি অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী ও মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত ৭ শীর্ষ যুদ্ধাপরাধীর ছবি ও নাম প্রদর্শন করা হয়েছে। এ ঘটনা বীরশ্রেষ্ঠদের অপমান এবং জাতির আত্মত্যাগের সরাসরি অবমাননার সামিল।

বিবৃতিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে মুক্তিযুদ্ধের সূতিকাগার। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি বাহিনীর প্রথম হামলা এই বিশ্ববিদ্যালয়েই হয়েছিল, যেখানে ছাত্র, শিক্ষক ও কর্মচারীরা প্রাণ হারান। বিশ্ববিদ্যালয় পরিবারের প্রায় ৩০০ জন সদস্য মহান মুক্তিযুদ্ধে শহীদ হন।

সাবেক শিক্ষার্থীরা বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরও এ ধরনের ঘৃণিত তৎপরতা স্পষ্ট করে দেয়, জাতির শত্রুরা এখনো সক্রিয়। যুদ্ধাপরাধীদের নামে টিএসসির মতো পবিত্র প্রাঙ্গণে প্রদর্শনী আমাদের বেদনাহত করে এবং চরম ধৃষ্টতার বহিঃপ্রকাশ।

তারা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানানোর পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আরও সজাগ ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। একইসঙ্গে বর্তমান শিক্ষার্থীদের উদ্দেশে বিবৃতিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরব ও মর্যাদা, এবং আমাদের পূর্বসূরিদের আত্মত্যাগ ও অর্জনকে অপমানিত হতে দেওয়া যাবে না। এই মহান দায়িত্ব আপনাদেরই পালন করতে হবে।

বিবৃতিদাতারা হলেন, সৈয়দ বদরুল আহসান, ড. নীরু কামরুন নাহার, ড. ওমর সেলিম শের, ড. এবিএম নাসির, ড. আবু নাসের রাজীব, ড. মোহাম্মদ মাহমুদ হাসান, ড. শামীম আহমেদ, সুলতানা রহমান, হারুন আল রশিদ, অপর্ণা পাল, শাকিলুর রহমান, সরদার ফারুক, আবদুল্লাহ আল ইমরান, কে এম মাসুদ আলী, ফকরুল ইসলাম চৌধুরী, খালেদ আহম্মেদ শামীম, আব্দুল কাদের মিলু, মোহাম্মদ চৌধুরী বিপ্লব, আহম্মেদ হোসেন, রিয়াজ আহমেদ, আসমা হক, সোহানা আমিন, মাসুদুল ইসলাম, আলী নুর, সাইদুল ইসলাম, দেবরাজ দেব, মেহেরুন নাহার মেঘলা, সানজিদা আনোয়ার প্রীতি প্রমুখ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টিএসসিঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রবিবৃতিরাজাকারের ছবি প্রদর্শন
শেয়ারTweetPin

সর্বশেষ

নিষিদ্ধ আওয়ামী লীগ: তিন প্রশ্নের উত্তর

এপ্রিল ১০, ২০২৬

দিয়াবাতের গোলে আবাহনীর কাছে হারল মোহামেডান

এপ্রিল ১০, ২০২৬

গভীর রাতে অটোরিকশা চালককে ডেকে নিয়ে হত্যা

এপ্রিল ১০, ২০২৬

এ বছর বাড়বে বজ্রপাত, সাবধান না হলে বাড়বে মৃত্যু

এপ্রিল ১০, ২০২৬

সংসদে সংরক্ষিত নারী আসনে যোগ্য ও ত্যাগী নেত্রীদের প্রাধান্য দেওয়া হবে

এপ্রিল ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT