কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাত-সহিংসতায় নিহতদের স্মরণে আগামীকাল মঙ্গলবার (৩০ জুলাই) রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ।
সোমবার (২৯ জুলাই) মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রিসভার এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরআগে, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতা ও চলমান কারফিউ পরিস্থিতির মধ্যেই প্রায় এক মাস পর অনুষ্ঠিত হয়ে মন্ত্রিসভার বৈঠক।








