ঈদযাত্রা নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় করতে সরেজমিনে তদারকি ও পর্যবেক্ষণের অংশ হিসেবে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এমপি কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাওয়া কক্সবাজার এক্সপ্রেস (ট্রেন নং ৮১৪) ট্রেনে যাত্রা করেছেন।
বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত ১১টায় রওনা দিয়ে ট্রেন যাত্রাপথে তিনি সাধারণ যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের ভ্রমণ অভিজ্ঞতা ও সমস্যা শোনেন। একই সঙ্গে নিরাপদ, স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
প্রতিমন্ত্রী ঢাকা থেকে কক্সবাজারগামী এই ট্রেনে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেন, শুধুমাত্র ঈদযাত্রা সুষ্ঠু ও নিরাপদ হচ্ছে কি না তা সরাসরি দেখার জন্য।








