চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইনের দৃষ্টিতে স্টার উইটনেস কি?

এস এম আশিকুজ্জামানএস এম আশিকুজ্জামান
৩:৪৫ অপরাহ্ন ১৩, সেপ্টেম্বর ২০২৫
- সেমি লিড, আদালত
A A

আইনের দৃষ্টিতে স্টার উইটনেস বা তাঁরকা সাক্ষীর ধারণাটি বিভিন্ন বিচারব্যবস্থায় ভিন্ন ভিন্ন। আমাদের দেশের প্রচলিত আইনে স্টার উইটনেস বা তাঁরকা সাক্ষীর বিষয়ে সুনির্দিষ্ট কিছু বলা নেই। তবে কয়েকটি রায়ে স্টার উইটনেস বা তাঁরকা সাক্ষীর বিষয়টি প্রাসঙ্গিক ভাবে উঠে এসেছে।

ফৌজদারি আইনজীবীদের সাথে কথা বলে জানা যায়, সাধারণত স্টার উইটনেস বা তাঁরকা সাক্ষী এমন সাক্ষীকে বোঝায় যিনি কোনো গুরুত্বপূর্ণ অপরাধ বা ঘটনার প্রত্যক্ষদর্শী এবং যার সাক্ষ্য অত্যন্ত প্রভাবশালী ও বিশ্বাসযোগ্য বলে বিবেচিত হয়। এ ধরনের সাক্ষী সাধারণত বিচারিক প্রক্রিয়ায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, বিশেষত যখন তাদের কাছ থেকে পাওয়া তথ্য একটি মামলার গুরুত্বপূর্ণ সাক্ষ্য হয়ে উঠে।

আন্তর্জাতিক অপরাধ ট্র‍্যাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামীম ১০ সেপ্টেম্বর সাংবাদিকদের জানান  মানবতাবিরোধী অপরাধে অভিযোগে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলা মামলায় আগামী ১৫ সেপ্টেম্বর স্টার উইটনেস হিসেবে সাক্ষ্য দেবেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলা এই মামলায় এখন পর্যন্ত ৪৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে।বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্র‍্যাইব্যুনাল-১ এই মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ১৫ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়ছেন। এই মামলার ৩৫ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দেন পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

মানবতাবিরোধী অপরাধের এই মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে গত ১০ জুলাই অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। একপর্যায়ে এই মামলায় দোষ স্বীকার করে ঘটনার সত্যতা উদঘাটনে (অ্যাপ্রোভার) রাজসাক্ষী হতে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের আবেদন মঞ্জুর করেন ট্র্যাইব্যুনাল। পরবর্তীতে তিনি রাজসাক্ষী হয়ে আন্তর্জাতিক অপরাধ ট্র‍্যাইব্যুনালে জবানবন্দি দেন।

এই মামলাটি ছাড়াও শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আরও দুটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনামলে গুম-খুনের ঘটনায় তাকে আসামি করা হয়েছে। অন্য মামলাটি হয়েছে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায়।

Reneta

গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমনে আওয়ামী লীগ সরকার, এর দলীয় ক্যাডার ও সরকারের অনুগত প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি অংশ গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করে বলে একের পর এক অভিযোগ জমা পড়ে। দুটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসব অপরাধের বিচার কাজ চলছে।

Jui  Banner Campaign
ট্যাগ: সাক্ষীস্টার উইটনেস
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচনে এখন পর্যন্ত বড় ধরনের ঝুঁকি নেই বলছে বাংলাদেশ সেনাবাহিনী

ফেব্রুয়ারি ৫, ২০২৬

সারা দেশে ইনসাফের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে: জামায়াত আমির

ফেব্রুয়ারি ৫, ২০২৬

আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় সাবেক এমপিসহ ৬ জনের মৃত্যুদণ্ডাদেশ

ফেব্রুয়ারি ৫, ২০২৬

স্বতন্ত্র প্রার্থীর গাড়ী বহর ও সমর্থকদের ওপর দফায় দফায় হামলা, আহত ২০

ফেব্রুয়ারি ৫, ২০২৬

যত দ্রুত সম্ভব অন্তর্বর্তী সরকার দায়িত্ব হস্তান্তর করবে

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT