চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুক্রবার মঞ্চে ‘আনারসের ঢাকা সফর’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০১ অপরাহ্ন ২৯, জানুয়ারি ২০২৬
বিনোদন
A A

শুক্রবার (৩০ জানুয়ারি) ঢাকায় মঞ্চস্থ হচ্ছে ‘ঢাকা লিটল অপেরা’র প্রথম প্রযোজনা ‘আনারসের ঢাকা সফর’। বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে শিশু-কিশোরদের জন্য নির্মিত ব্যতিক্রমধর্মী এই মঞ্চনাটকটির দুটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

আয়োজকরা জানান, এদিন নাটকটির ৫ম ও ৬ষ্ঠ প্রদর্শনী হবে যথাক্রমে বিকেল ৫টা এবং সন্ধ্যা ৭টায়। এরআগে নাটকটির চারটি সফল প্রদর্শনী সম্পন্ন হয়েছে।

‘আনারসের ঢাকা সফর’ লিখেছেন আনজীর লিটন। নির্দেশনায় রয়েছেন মনামী ইসলাম কনক এবং সহযোগী নির্দেশনায় মনিরুজ্জামান রিপন। মধুপুরের বাগানের আনারসের ঢাকায় আসার গল্পকে কেন্দ্র করে নাটকটি এগিয়েছে।

নাটকে দেখানো হয়েছে, টাঙ্গাইলের মধুপুরে প্রাকৃতিক উপায়ে ফলানো আনারস কীভাবে ঢাকায় এসে কারওয়ান বাজার হয়ে মানুষের ঘরে পৌঁছে যায়। সেই আনারস বিক্রির মাধ্যমে কৃষক ফুলগাজির শ্রম, সংগ্রাম ও স্বপ্নপূরণের গল্প তুলে ধরা হয়েছে। রাসায়নিক সার বা কীটনাশক ছাড়াই প্রাকৃতিক উপায়ে চাষ করা আনারসের জীবনযাত্রা ও মানুষের কল্যাণে তাদের ‘আত্মত্যাগের’ রূপক ভাষাই এই নাটকের মূল আকর্ষণ।

নাটকের গল্পে আরও উঠে আসে—সব আনারস বিক্রি হয়ে গেলেও দুটি আনারস আবার ফিরে আসে মধুপুরে। সেই আনারসের মাথার মুকুট থেকেই নতুন বাগান গড়ে তোলেন কৃষক ফুলগাজি, যা ভবিষ্যৎ ও পুনর্জন্মের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে।

চলতি বছরের ৯ অক্টোবর যাত্রা শুরু করা ঢাকা লিটল অপেরা প্রতিষ্ঠানটি শিশুদের সৃজনশীল প্রতিভা বিকাশের লক্ষ্যে নিয়মিত নাটক, কবিতা আবৃত্তি, পাঠাভিনয়, নৃত্য ও বাচিকসহ নানা ধরনের শিল্পচর্চার আয়োজন করে আসছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আনারসের ঢাকা সফরঢাকা লিটল অপেরামঝঞ্চমঞ্চমঞ্চ নাটকশিশুতোষ
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরের ভুবনে শোকের ছায়া, প্রয়াত মাহবুবা রহমান

মার্চ ২৬, ২০২৬

কেমন হল ইমনের পিএসএল অভিষেক

মার্চ ২৬, ২০২৬

স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন করা হয়নি ফেনীর বহু মাদ্রাসায়

মার্চ ২৬, ২০২৬

টোকিওতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

মার্চ ২৬, ২০২৬

‘স্বাধীনতার প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা আমাদের নৈতিক দায়িত্ব’

মার্চ ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT