চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাঁদাবাজির প্রতিবাদ করায় ছুরিকাঘাত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৩ অপরাহ্ন ০৭, জুন ২০২৫
- সেমি লিড, অপরাধ
A A

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কোরবানির গরুর হাটে চাঁদাবাজির প্রতিবাদ করায় জান্নাতুল ফেরদৌস (৬২) নামে এক ব্যক্তি ছুরিকাহত হয়েছেন।

শুক্রবার (৬ জুন) বিকেলে সোনারগাঁও সরকারি ডিগ্রি কলেজ মাঠে গরুর হাটে এই ঘটনার সূত্রপাত হয়। পরে সন্ধায় তার বাড়িতে হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে সন্ত্রাসীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, হাটে সালামি ও বকশিশের নামে চাঁদা আদায় করছিলেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নারায়ণগঞ্জ জেলা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আল মামুনের ছোট ভাই মোমিন। এসময় জান্নাতুল ফেরদৌস তাকে বাধা দিলে তাদের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে স্থানীয়দের সহায়তায় মোমিনকে হাট থেকে বের করে দেওয়া হয়।

বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে কিছু সময় পর মোমিন তার বড় ভাই আব্দুল আল মামুন, অপর ভাই অনয় এবং আরও কয়েকজন সন্ত্রাসীকে সঙ্গে নিয়ে জান্নাতুল ফেরদৌসের বাড়িতে হামলা চালায়। এসময় বাড়িতে একা পেয়ে ফেরদৌসকে এলোপাতাড়ি ছুরিকাঘাত ও মারধর করা হয়।

স্থানীয়রা জানালে হামলাকারীরা পালিয়ে যায়। পরে এলাকাবাসী আহত জান্নাতুল ফেরদৌসকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার পর থেকে অভিযুক্ত মামুন, মোমিন ও অনয়ের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জান্নাতুল ফেরদৌসের পরিবার ও স্থানীয়রা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Reneta

ঘটনার বিষয়ে তদন্ত চলছে। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Jui  Banner Campaign
ট্যাগ: চাঁদাবাজিছুরিকাঘাত
শেয়ারTweetPin

সর্বশেষ

অমর একুশে ভাষার গৌরব, আত্মত্যাগের ইতিহাস আর ভবিষ্যতের অঙ্গীকার: সংস্কৃতিমন্ত্রী 

ফেব্রুয়ারি ২০, ২০২৬

ভারত-পাকিস্তানের ক্রিকেটাররা ‘প্রকাশ্যে হাত মেলান না, আড়ালে আড্ডা দেন’

ফেব্রুয়ারি ২০, ২০২৬

সান্ত্বনার জয় নিয়ে বিশ্বকাপ অভিযান শেষ করল অস্ট্রেলিয়া

ফেব্রুয়ারি ২০, ২০২৬

ট্রাম্পের ‘একতরফা শুল্ক’ অবৈধ: মার্কিন সুপ্রিম কোর্ট

ফেব্রুয়ারি ২০, ২০২৬

দ্য হান্ড্রেড লিগে সর্বোচ্চ দামের তালিকায় মোস্তাফিজ, নিলামে ২৩ বাংলাদেশি

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT