চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজকীয় অবতারে মেট গালায় ঝড় তুললেন শাহরুখ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৭ অপরাহ্ন ০৬, মে ২০২৫
বিনোদন
A A

ফ্যাশন জগতের সবচেয়ে আলোচিত ও জমকালো আয়োজন ‘মেট গালা’। প্রতি বছরের মত এই বছরও নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো মেট গালা। যারই লাল গালিচায় প্রথমবারের মতো পা রাখলেন বলিউড বাদশা শাহরুখ খান।

এদিন তার গায়ে ছিল সব্যসাচীর নকশা করা কালো রাজকীয় পোশাক, গলায় চেন আর গয়না, হাতে ঝকঝকে ছড়ি, সব মিলিয়ে যেন মোহময় এক উপস্থাপনা। সোমবার রাতে নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো ফ্যাশন জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ অনুষ্ঠান মেট গালা। আর সেখানেই অভিষেক হলো শাহরুখ খানের।

প্রথমবার মেট গালার সিঁড়িতে পা দিয়েই যেন ঝড় তুললেন এই বলিউড সুপারস্টার। পোশাক, গয়না, ভঙ্গিমা, সবকিছুতেই ছিল অনবদ্য সৌন্দর্য আর আত্মবিশ্বাসের ছাপ।

বিশেষ এই রাতে শাহরুখের পরনে ছিল ভারতীয় ডিজাইনার সব্যসাচী মুখার্জীর ডিজাইন করা কালো রঙের একটি ক্লাসিক টেইলকোট। তার সঙ্গে ছিল উচ্চ কোমরযুক্ত প্যান্ট আর কালো শার্ট। পুরো পোশাকেই ছিল সূক্ষ্ম কারুকাজ। যার প্রতিটি সেলাইয়ে যেন মিশে ছিল রাজকীয় ঐতিহ্য আর আধুনিকতার সংমিশ্রণ।

শুধু পোশাকেই নয়, গয়নাতেও ছিল আভিজাত্যের ছাপ। গলায় একাধিক স্তরে গয়না, যার কেন্দ্রে ছিল একটি বড় আকৃতির ‘কে’ অক্ষরের পেনড্যান্ট। সম্ভবত এটা ‘কিং খান’ উপাধির প্রতীক। হাতে একাধিক আংটি, চোখে কালো সানগ্লাস আর হাতে ধরা ছিল সিংহমুখ বিশিষ্ট একটি ছড়ি। সবমিলিয়ে যেন এক আধুনিক রাজপুত্র।

Reneta

মেট গালার এবারের থিম ছিল ‘সুপরফাইন: টেইলরিং ব্ল্যাক স্টাইল’। সেই থিমের সঙ্গে দারুণভাবে মানিয়ে নিয়েছেন শাহরুখ। তাঁর লুক ছিল একদিকে অভিজাত, অন্যদিকে অভিনব। এক কথায় ‘ড্যান্ডি’।

তবে শুধু শাহরুখ নয় এই অনুষ্ঠানে বলিউড, হলিউড সহ গোটা বিশ্বের তারকারা উপস্থিত হন। রেড কার্পেটে অনন্য সাজে হেঁটে যান তারকারা। এবারের অনুষ্ঠানে অন্তঃসত্ত্বা অবস্থাতে উপস্থিত হয়েছেন কিয়ারা আদভানি, দিলজিৎ দোসাঞ্জ, প্রিয়াঙ্কা চোপড়া, করণ জোহর ছাড়াও আরো উপস্থিত ছিলেন মুকেশ আম্বানির কন্যা ইশা আম্বানি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইশা আম্বানিকরণ জোহরকিয়ারা আদভানিদিলজিৎ দোসাঞ্জপ্রিয়াঙ্কা চোপড়াবলিউড বাদশাশাহরুখ খান
শেয়ারTweetPin

সর্বশেষ

রাবার বাগানে মিললো অটোচালকের মরদেহ

মার্চ ১১, ২০২৬
ছবি: জিপিএস জ্যামিং ৯

জিপিএস জ্যামিং: মধ্যপ্রাচ্যের এক অদৃশ্য যুদ্ধ

মার্চ ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন জায়গায় হতে পারে বৃষ্টি

মার্চ ১১, ২০২৬

লিভারপুলের হার, বার্সার টেনেটুনে ড্র, কোয়ার্টারে এক পা বায়ার্ন-অ্যাটলেটিকোর

মার্চ ১১, ২০২৬

‘বাংলাদেশ ভালো দল, ঘরের মাঠে তারা খুব ভালো ক্রিকেট খেলেছে’

মার্চ ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT