চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাহরুখের চাওয়ায় ‘কিং’-এ দীপিকা!

শাহরুখ খানের সঙ্গে ‘কিং’ ছবিতে চূড়ান্ত দীপিকা পাড়ুকোন; শুটিং শুরু ১৮ মে থেকে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৭ অপরাহ্ন ৩০, এপ্রিল ২০২৫
বিনোদন
A A

২০২৩ সালে পাঠান, জওয়ান এবং ডাংকি দিয়ে বক্স অফিসে ইতিহাস গড়ার পর শাহরুখ খান আবারও বড় পর্দায় ফিরছেন সিদ্দার্থ আনন্দ পরিচালিত নতুন অ্যাকশন থ্রিলার ‘কিং’–এর মাধ্যমে। ছবিটির প্রি-প্রোডাকশন এখন পুরোদমে চলছে এবং এতে যুক্ত হয়েছেন অভিষেক বচ্চন, সুহানা খান, অভয় ভার্মা, আরশাদ ওয়ারসি ও জয়দীপ আহলাওয়াতসহ একটি শক্তিশালী অভিনেতা দল।

পিঙ্কভিলার একটি এক্সক্লুসিভ রিপোর্ট অনুযায়ী, এই সিনেমায় শাহরুখ খানের বিপরীতে মুখ্য ভূমিকায় থাকছেন দীপিকা পাড়ুকোন, এবং ১৮ মে থেকে মুম্বাইতে শুরু হচ্ছে শুটিং।

একটি সূত্র জানায়, “শাহরুখ খান শুরু থেকেই চেয়েছিলেন দীপিকা এই ছবিতে থাকুক। তবে দীপিকা সদ্য মা হওয়ায় সন্তান ও পরিবারের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি ফিটনেসে ফেরার জন্য কিছুটা সময় নিচ্ছিলেন। কিন্তু ‘কিং’-এর শিডিউলে কিছুটা বিলম্ব হওয়ায় দীপিকার সময়সূচির সঙ্গে মিল হয়ে যায় এবং তিনি চূড়ান্ত হন।”

সূত্রটি আরও জানায়, “শিডিউল জটিলতার কারণে শাহরুখ খান কারিনা এবং ক্যাটরিনার কথাও ভেবেছিলেন, তবে শেষ পর্যন্ত সবকিছু মিলে যাওয়ায় দীপিকাকেই নেয়া হয়। দীপিকার চরিত্রটি কোনো ক্যামিও নয়—এটি একটি পূর্ণাঙ্গ ও গুরুত্বপূর্ণ চরিত্র, যেটি দর্শকদের প্রত্যাশার সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।”

সিনেমার ঘনিষ্ঠসূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, ‘কিং’ সিনেমাটি ২০২৬ সালের শেষে অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে মুক্তি পেতে পারে। চূড়ান্ত মুক্তির তারিখ শুটিং শুরুর পর নির্ধারিত হবে।

ছবিটির গানের সুর করছেন সাচিন-জিগর এবং ব্যাকগ্রাউন্ড স্কোর করছেন অনিরুদ্ধ। আন্তর্জাতিক মানের অ্যাকশন ডিরেক্টরদের নিয়োগ দেওয়া হয়েছে, এবং শুটিং হবে ভারত ও ইউরোপে।

Reneta

দীপিকাকে নিজের ছবির জন্য চমক মনে করেন শাহরুখ। এর অবশ্য কারণও রয়েছে। দীপিকা ও শাহরুখ জুটি এর আগে ওম শান্তি ওম, হ্যাপি নিউ ইয়ার, পাঠান এবং জওয়ান–এ একসঙ্গে কাজ করেছেন এবং প্রতিবারই বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছেন। সিদ্ধার্থ ও দীপিকার জুটিও বচনা এ হাসিনো, পাঠান ও ফাইটার–এর মাধ্যমে শতভাগ সফলতার রেকর্ড গড়েছে! ফলে ‘কিং’-এর জন্য দীপিকাকেই লাকি মনে করা হচ্ছে! -পিঙ্কভিলা

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অভয় ভার্মাঅভিষেক বচ্চনআরশাদ ওয়ারসি ও জয়দীপ আহলাওয়াতকিংদীপিকাশাহরুখসিনেমাসুহানা খান
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রকাশ্যে আসতেই সাড়া ফেললো ‘চক্র ২’-এর ট্রেলার

মার্চ ১৯, ২০২৬

দ্য ইকোনমিস্ট’র ২৭ শতাংশ শেয়ার কিনলেন কানাডীয় শিল্পপতি স্টিফেন স্মিথ

মার্চ ১৯, ২০২৬

শনিবার পবিত্র ঈদুল ফিতর

মার্চ ১৯, ২০২৬

চাঁদ দেখা কমিটির সভা শুরু

মার্চ ১৯, ২০২৬

আমেরিকাকে বয়কট করবে ইরান, বিশ্বকাপ নয়

মার্চ ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT