চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউজিল্যান্ডের চাই ২৫৭, শ্রীলঙ্কার ৯ উইকেট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৪ অপরাহ্ন ১২, মার্চ ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের প্রথম ম্যাচে দুদলই সুবিধাজনক অবস্থানে আছে। চতুর্থ দিন শেষে এক উইকেট হারিয়ে ২৮ রান তুলতে পেরেছে নিউজিল্যান্ড। শেষদিনে জেতার জন্য কিউইদের করতে হবে আরও ২৫৭ রান। সেখানে শ্রীলঙ্কার প্রয়োজন ৯ উইকেট তোলা।

ক্রাইস্টচার্চে টসে জিতে প্রথমে শ্রীলঙ্কাকে ব্যাটে পাঠান নিউজিল্যান্ড অধিনায়ক টিম সাউদি। কুশল মেন্ডিসের ৮৭, দিমুথ করুনারত্নে, অ্যাঞ্জেলো মাথুজ ও ডি সিলভার ব্যাটে ভর করে ৩৫৫ রানে শেষ হয় লঙ্কানদের প্রথম ইনিংস। সাউদি ৫টি ও ম্যাট হেনরি ৪টি করে উইকেট নেন।

জবাবে ড্যারেল মিচেলের ১০২, ম্যাট হেনরির ৭২ ও টম ল্যাথামের ৬৭ রানে প্রথম ইনিংসে ৩৭৩ তোলে স্বাগতিকরা, পায় ১৮ রানের লিড। আসিথা ফের্নান্দো ৪টি, লাহিরু কুমারা ৩টি ও কাসুন রাজিথা ২ উইকেট নেন।

দ্বিতীয় ইনিংসে মাথুজের ১১৫ ও ডি সিলভার ৪৭ ও দিনেশ চান্দিমালের ৪২ রানে ৩০২-এ থামে শ্রীলঙ্কা। ব্লেয়ার টিকনার ৪টি, হেনরি ৩টি ও সাউদি ২টি করে উইকেট নেন।

২৮৫ রানের জয়ের লক্ষ্যে নেমে ডেভন কনওয়ের উইকেট হারিয়ে ২৮ রান তুলেছে সাউদির দল। পঞ্চম তথা শেষদিন সকালে ১১ রানে টম ল্যাথাম ও ৭ রানে কেন উইলিয়ামসন ব্যাট করতে নামবেন।

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের লড়াইয়ে টিকে থাকতে ২-০তে সিরিজ জিততে হবে শ্রীলঙ্কাকে।

Jui  Banner Campaign
ট্যাগ: নিউজিল্যান্ডমিচেলম্যাথুজশ্রীলঙ্কাসাউদিহেনরি
শেয়ারTweetPin

সর্বশেষ

সবাই চাইবে তাদের সন্তানদের বাংলাদেশে পাঠাতে: ববি হাজ্জাজ

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সংবাদমাধ্যম বিক্রির ছয় বছর পর ৩৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখাই লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

সরকারি গাড়ি নয়, নিজ গাড়িতে চলবেন প্রধানমন্ত্রী

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়, ঢাকা। ১৮ ফেব্রুয়ারি ২০২৬, বুধবার।

প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন রাত পৌনে ১০টায়

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT