পাথুম নিশাঙ্কার ডাবল সেঞ্চুরিতে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে রানের পাহাড় গড়েছে শ্রীলঙ্কা। পুরো ৫০ ওভার খেলা এ ডানহাতি ২১০ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। জয়ের জন্য আফগানিস্তানের লক্ষ্য দাড়িয়েছে ৩৮২ রান।
১৩৭ বলে নিশাঙ্কার ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরিতে রেকর্ড করেছেন। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এটি তৃতীয় দ্রুততম ডাবল সেঞ্চুরি। প্রথম রেকর্ডের মালিক ভারতের বাঁহাতি ওপেনার ইশান কিষাণের দখলে। ২০২২ সালে চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে ১২৬ বলে এ কীর্তি গড়েন। দ্বিতীয়টি ১২৮ বলে গ্লেন ম্যাক্সওয়েলের। গত বছর ভারতে হওয়া বিশ্বকাপে এই আফগানিস্তানের বিপক্ষেই করেছিলেন।
ডাবল সেঞ্চুরির পথে নিশাঙ্কা ক্রিজে ছিলেন ২২১ মিনিট। তার এ ইনিংসে চারের মার এসেছে ২০টি এবং ছক্কা মেরেছেন ৮টি। পুরো ৫০ ওভার ব্যাট করার পথে তার স্ট্রাইকরেট ছিল ১৫১।
পাল্লেকেলে ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টসে জিতে প্রথম বল করার সিদ্ধান্ত নেন আফগানদের অধিনায়ক হাসমতউল্লাহ শহিদী। ব্যাটে নেমে আফগান বোলারদের উপর চড়াও হন ২৫ বর্ষী এ ব্যাটার। ৮৮ বল খেলে তুলে নেন সেঞ্চুরি। পরের সেঞ্চুরিসহ ১১০ রান এসেছে মাত্র ৫১ বলে।
এছাড়া লঙ্কানদের অপর ওপেনার আভিস্কা ফের্নান্দো ৮৮ এবং সাদিরা সামারাবিক্রমার থেকে আসে ৪৪ রান। এছাড়া অধিনায়ক কুশল মেন্ডিস করেন ১৬ রান। আফগানদের বাঁহাতি মিডিয়াম পেসার ফরিদ আহমেদ নেন ৭৯ রানে ২ উইকেট।


