চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দ্বিতীয় ওয়ানডেতে দাপট শ্রীলঙ্কার, ১৩২ রানে হারাল আফগানদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৭ অপরাহ্ন ০৪, জুন ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে ৬ উইকেটে হেরেছিল শ্রীলঙ্কা। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে লঙ্কান বাহিনী। স্বাগতিক ব্যাটারদের দুর্দান্ত পারফর্মের পর বোলাররা ধসিয়ে দেন আফগান ব্যাটিং লাইনআপ। এতে আফগানদের বিপক্ষে ১৩২ রানের জয় দিয়ে সিরিজে ফিরেছে শ্রীলঙ্কা। 

মাহিন্দা রাজাপাকসে স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে স্বাগতিক দল। ব্যাটারদের ধারাবাহিক সাফল্যে নির্ধারিত ওভার শেষে ৬ উইকেটে ৩২৩ রানের সংগ্রহ পায় তারা। জবাবে নেমে ৪২.১ ওভারে ১৯১ রানে গুটিয়ে যায় আফগানিস্তান। জয়ে ১-১ সমতায় সিরিজে ফিরেছে শ্রীলঙ্কা। ৭ জুন একই মাঠে গড়াবে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ।

আগে ব্যাটে নেমে শুরুটা খারাপ হয়নি স্বাগতিকদের। প্রথম উইকেট জুটিতে আসে ৮২ রান। ৫৬ বলে ৪৩ রান করে ফেরেন পাথুম নিশানকা। ১১০ রানে দ্বিতীয় উইকেট হারায় শ্রীলঙ্কা। দিমুথ করুণারত্নে ফেরেন ৬২ বলে ৫২ রান করে।

৩৬.৫ ওভারে ১৯৮ রানে তৃতীয় উইকেট হারায় স্বাগতিক দল। সাদিরা সামারাবিক্রমা ফেরেন ৪৬ বলে ৪৪ রান করে। ২১৩ রানে ফেরেন চারিথ আশালঙ্কা। ১২ বলে ৬ রান করেন তিনি। ৪৩.৪ ওভারে পঞ্চম উইকেট হারায় শ্রীলঙ্কা। লঙ্কানদের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস খেলে ফেরেন কুশল মেন্ডিস। ৭৫ বলে ৭৮ রান করেন তিনি।

৪৭.১ ওভারে ২৮৮ রানে ফেরেন দাসুন শানাকা। ১৩ বলে ২৩ রান করেন তিনি। পরে ধনঞ্জয় ডে সিলভাকে সঙ্গী করে ঝড়ো ক্যামিওতে ইনিংস শেষ করেন ভানিদু হাসারাঙ্গা। ৬ উইকেটে ৩২৩ রানের সংগ্রহ পায় লঙ্কান বাহিনী। ২৪ বলে ২৯ রান করে অপরাজিত ছিলেন সিলভা, হাসারাঙ্গা করেছেন ১২ বলে ২৯ রান।

সফরকারীদের হয়ে দুটি করে উইকেট নেন মোহাম্মদ নবী ও ফরিদ আহমেদ। মুজিব উর রহমান ও নূর আহমেদ নেন একটি করে।

Reneta

জবাবে নেমে শুরুতেই উইকেট হারায় আফগানিস্তান। লঙ্কান বোলারদের তোপে দিশেহারা হয়েছিল আফগান ব্যাটিং লাইনআপ। মাত্র চার ব্যাটারই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে সক্ষম হন। ব্যাটারদের মধ্যে ইব্রাহিম জাদরান ৭৫ বলে ৫৪, রহমত শাহ ৪২ বলে ৩৬, হাসমাতুল্লাহ শাহিদী ৬২ বলে ৫৭ ও আজমতুল্লাহ উমরজাই করেন ৩১ বলে ২৮ রান। বাকীদের সবাই হয়েছেন ব্যর্থ। শেষ অবধি ১৯১ রানে থামে ইনিংস।

লঙ্কানদের হয়ে তিনটি করে উইকেট নেন ধনঞ্জয় ডে সিলভা ও ভানিদু হাসারাঙ্গা। দুশমান্থা চামিরা নেন দুটি। এছাড়া মাহেশ থিকসানা ও দাসুন শানাকা নেন একটি করে উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানমেন্ডিসলিড স্পোর্টসশ্রীলঙ্কাসিলভাহাসারাঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

মার্কেট বন্ধ হলেও মাল্টিপ্লেক্স চালু রাখার দাবি

এপ্রিল ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানিতে চীনকে টপকে দ্বিতীয় বাংলাদেশ

এপ্রিল ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত বাংকার দ্রুত সারিয়ে ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান

এপ্রিল ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে পাল্টাপাল্টি সমাবেশ, ১৪৪ ধারা জারি

এপ্রিল ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

অধিবেশনের ফাঁকে দর্শক গ্যালারিতে থাকা শহীদ পরিবার ও আহতদের সাথে দেখা করলেন প্রধানমন্ত্রী

এপ্রিল ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT