টি-টুয়েন্টি বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে অবস্থান বাংলাদেশের। সঙ্গী সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপাল। গ্রুপের প্রথম ম্যাচে প্রোটিয়াদের মুখোমুখি লঙ্কানরা। টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নিয়ে শ্রীলঙ্কান অধিনায়ক ভানিডু হাসারাঙ্গা।
নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় গড়াবে লড়াই। প্রোটিয়া-লঙ্কানদের লড়াই দিয়েই প্রথম বিশ্বকাপ ম্যাচের আয়োজন করছে ৩৪ হাজার দর্শক ধারণক্ষমতার মাঠটি।
সাউথ আফ্রিকা দল: এইডেন মার্করাম (অধিনায়ক), কুইন্টন ডি কক, রেজা হেনড্রিক্স, হেইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, ত্রিস্তান স্টাবস, মার্কো জানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, এনরিখ নর্টজে, অটনিয়েল বার্টম্যান।
শ্রীলঙ্কা দল: ভানিডু হাসারাঙ্গা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আশালাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথুজ, দাসুন শানাকা, মাহেশ থিকশানা, মাথিশা পাথিরানা, নুয়ান থুসারা।








