পুরান ঢাকার মিটফোর্ডে চাঁদার দাবিতে নৃশংসভাবে হত্যার শিকার সোহাগের গ্রামের বাড়ি বরগুনার সূর উপজেলার ঢলুয়া ইউনিয়নের বান্দরগাছিয়া গ্রামে এলাকাবাসীর মধ্যে শোকের মাতম বিরাজ করছে। একই সঙ্গে হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে উত্তাল পরিবেশ দেখা গেছে।
আজ শনিবার (১২ জুলাই) সকালে বরগুনা শহরে সোহাগের হত্যাকারীদের বিচারের দাবিতে বরগুনা শহরে এবং বান্দরগাছিয়া গ্রামে মানববন্ধন ও সমাবেশ করে সোহাগের পরিবার ও এলাকাবাসী।
বরগুনার রাজনৈতিক ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সোহাগের পরিবারের প্রতি সহানুভূতি জানানো হয়।
বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াসিন আরাফাত নিহত সোহাগের পরিবারের সাথে সাক্ষাত করেন। এসময় তিনি বলেন, মানবিক কারণে আমরা এখানে এই পরিবারের পাশে এসেছি।
এসময় উপজেলা পরিষদের পক্ষ থেকে সোহাগের স্ত্রী ও সন্তানদের হাতে ২০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ লিটার সয়াবিন তেল, লবনসহ রান্নার জিনিস তুলে দেয়া হয়।








