চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রপ্তানিমুখী শিল্পের শ্রমিক-বেতনের জন্য বিশেষ ঋণ সুবিধা চালু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৮ অপরাহ্ন ০৩, মার্চ ২০২৬
- সেমি লিড, অর্থনীতি
A A

বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক চাপের মধ্যে রপ্তানি খাতে টানাপোড়েনের প্রেক্ষাপটে শ্রমিক ও কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের জন্য বিশেষ ঋণ সুবিধা চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈশ্বিক ও দেশীয় অর্থনৈতিক পরিস্থিতির কারণে ব্যবসায়িক পরিবেশে বিঘ্ন সৃষ্টি হয়েছে, ধারাবাহিক রপ্তানি হ্রাস, ক্রয়াদেশ পিছিয়ে যাওয়া ও তারল্য সংকটের ফলে রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানগুলোর উৎপাদন কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। এর ফলে শ্রমিক ও কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের সক্ষমতা হ্রাস পেয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, উৎপাদন সক্ষমতা বজায় রেখে রপ্তানির ধারাকে অব্যাহত রাখতে সচল রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানসমূহকে অর্থায়ন সহায়তা প্রদান জরুরি। সার্কুলারে উল্লেখ করা হয়েছে, চলতি মূলধন ঋণসীমার বাইরে বিশেষ মেয়াদি ঋণ সুবিধা প্রদান করা যেতে পারে, যাতে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের শ্রমিক-বেতন ও ভাতা যথাসময়ে পরিশোধ নিশ্চিত হয়।

ঋণ সুবিধার পরিমাণ ঋণগ্রহীতা শিল্প প্রতিষ্ঠানের বিগত তিন মাসের গড় বেতন/ভাতার বেশি হবে না। বাংলাদেশ ব্যাংকের শর্ত অনুযায়ী, যে প্রতিষ্ঠানগুলো মোট উৎপাদনের ন্যূনতম ৮০ শতাংশ রপ্তানি করে, তারা রপ্তানিমুখী শিল্প হিসেবে গণ্য হবে। এছাড়া, নভেম্বর ২০২৫ থেকে জানুয়ারি ২০২৬ পর্যন্ত শ্রমিক-কর্মচারীদের বেতন পরিশোধকারী প্রতিষ্ঠানগুলো সচল হিসেবে বিবেচিত হবে।

সচল ও রপ্তানিমুখী প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র প্রদর্শন করতে হবে, যা সংশ্লিষ্ট বাণিজ্য সংগঠন যেমন বিজিএমইএ, বিকেএমইএ থেকে প্রদত্ত হতে হবে। এই ঋণের বিপরীতে বাজারভিত্তিক প্রচলিত সুদহার প্রযোজ্য হবে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ক্যামেরা হ্যাক-মোসাদের গুপ্তচরবৃত্তি: খামেনি হত্যায় দীর্ঘ পরিকল্পনা

মার্চ ৩, ২০২৬

রপ্তানিমুখী শিল্পের শ্রমিক-বেতনের জন্য বিশেষ ঋণ সুবিধা চালু

মার্চ ৩, ২০২৬

দুদক চেয়ারম্যান ও ২ কমিশনারের পদত্যাগ

মার্চ ৩, ২০২৬

‘ছাত্রলীগ’ বাদ দিয়ে জাগপা‘র ছাত্র সংগঠন এখন ‘ছাত্র কাফেলা’

মার্চ ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্য ও বাংলাদেশের সম্পর্ক আরও জোরদার করার পরিকল্পনা ব্রিটিশ হাইকমিশনারের

মার্চ ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT