চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভাষা আন্দোলনের চেতনায় চ্যানেল আইয়ের নাটক ‘চিঠিওয়ালা’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৭ অপরাহ্ন ১৯, ফেব্রুয়ারি ২০২৬
বিনোদন
A A

বিশেষ দিন মানেই চ্যানেল আই। আসন্ন মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে চ্যানেল আই। দিনভর নানান আয়োজনের পাশাপাশি এদিন (২১ ফেব্রুয়ারি) রাত ৭টা ৫০ মিনিটে প্রচারিত হবে বিশেষ নাটক ‘চিঠিওয়ালা’।

নাটকটির গল্পে দেখা যাবে ভাষা, পারিবারিক সম্পর্ক ও মূল্যবোধের টানাপোড়েন। কেন্দ্রীয় চরিত্র অনিক, এক উচ্চাকাঙ্ক্ষী পেশাজীবী যুবক। স্ত্রী শৈলী ও একমাত্র কন্যা ভাষাকে নিয়ে তার সংসার ঢাকা শহরের অভিজাত এলাকায়। ইংরেজি মাধ্যমে পড়াশোনা করা কন্যা ভাষাকে ঘরেও ইংরেজিতে কথা বলার নির্দেশ দেন অনিক। তার বিশ্বাস, আধুনিকতা মানেই ইংরেজির চর্চা।

অন্যদিকে ভাষা ও সাহিত্যের ছাত্রী শৈলী মনে করেন, পরিবারে মাতৃভাষার চর্চাই হওয়া উচিত। কিন্তু অনিক স্ত্রীর মতামতকে গুরুত্ব দেন না। এমনকি গৃহকর্মকে কাজ হিসেবেও স্বীকার করেন না তিনি। একরোখা ও কর্তৃত্ববাদী আচরণের মধ্যেও শৈলী নীরব প্রতিবাদে টিকে থাকেন। ভাষা, সংস্কৃতি ও পারিবারিক মূল্যবোধের দ্বন্দ্বে এগিয়ে যায় নাটকের কাহিনি।

শেষ পর্যন্ত কী হয়, জানতে হলে দেখতে হবে নাটক ‘চিঠিওয়ালা’। নাটকটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন হারুন রশীদ। অভিনয়ে রয়েছেন মামুনুর রশীদ, সুষমা সরকার, আহসান হাবীব নাসিম, শিশুশিল্পী তেহজিব, সাজ্জাদ সাজু, কামরুল ইসলাম ও ডেবোরা সিলভিয়া কুইয়া প্রমুখ।

ভাষা আন্দোলনের চেতনাকে পারিবারিক গল্পের ভেতর দিয়ে তুলে ধরতে নির্মিত ‘চিঠিওয়ালা’ নাটকটি একুশের তাৎপর্যকে নতুনভাবে ভাবতে উদ্বুদ্ধ করবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

Jui  Banner Campaign
ট্যাগ: ২১ ফেব্রুয়ারিচিঠিওয়ালাচ্যানেল আইমহান শহীদ দিবসশহীদ দিবস
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরান উত্তেজনা: কাতার ও বাহরাইন থেকে মার্কিন সেনা প্রত্যাহার

ফেব্রুয়ারি ২১, ২০২৬

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বিষয়ক সভা

ফেব্রুয়ারি ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বে সবচেয়ে বিপন্ন ভাষা কোথায়?

ফেব্রুয়ারি ২১, ২০২৬

রুমিন ফারহানার বাবা অলি আহাদ: ভাষা আন্দোলনের বীর

ফেব্রুয়ারি ২১, ২০২৬

সংযমের মাসে খরচের চাপ, নাভিশ্বাস নিম্নবিত্তের

ফেব্রুয়ারি ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT