বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সরকার থেকে ডেপুটি স্পিকারের প্রস্তাবনা আসায় আমরা সেটিকে সাধুবাদ জানাই। তবে আমরা চাই জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে বিরোধী দলের যেটুকু পাওনা আছে, তা সঠিকভাবে দেওয়া হোক।
বুধবার (১১ মার্চ) ডা. শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধীদলীয় সংসদীয় দলের বৈঠক হয়েছে। ওই বৈঠকেই ডেপুটি স্পিকার পদসহ বিভিন্ন রাজনৈতিক ও সংসদীয় বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে জাতীয় সংসদ ভবনের এলডি হল থেকে হওয়া প্রেস ব্রিফিংয়ে এসব গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ।


