মেয়েদের ইউরোয় দ্বিতীয় সেমিফাইনালে শক্তিশালী জার্মানদের সাথে দাপুটে লড়াইয়ে জয় তুলে নিয়েছে স্পেন। নবম ইউরো শিরোপার খোঁজে থাকা জার্মানিকে চাপের মুখে বাদ করে প্রথমাবার ফাইনালে স্পেনিয়ার্ডরা। শিরোপামঞ্চে প্রতিপক্ষ ইংল্যান্ড। ছেলেদের গত ইউরোর ফানাইলের দুই প্রতিপক্ষই মেয়েদের ফাইনালেও।
সুইজারল্যান্ডের জুরিখে লেটজিগ্র্যান্ড স্টেডিয়ামে বুধবার রাতে মেয়েদের ইউরোর রেকর্ডসংখ্যক ৬,২৩,০০৮ দর্শকের উপস্থিতিতে জার্মানিকে ১-০তে হারায় স্পেন। ম্যাচের ৯০ মিনিট সমতায় ছিল, অতিরিক্ত সময়ে গড়ায় খেলা, সেসময় শেষ হওয়ার ৭ মিনিট আগে গোল করেন আইতানা বনমাতি।
ম্যাচজুড়ে ৭০ ভাগ সময় বল পায় রেখে একের পর এক আক্রমণ চালায় স্পেন। ৮টি সেভ করেন জার্মান গোলরক্ষক অ্যান-ক্যাট্রিন বার্গার। দুদলের আক্রমণ-পাল্টা আক্রমণের মাঝে ৯০ মিনিটে কোন দল গোল করতে না পারায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ২০১৪ বিশ্বকাপে যেমন ১১৩ মিনিটে একমাত্র গোলটি করে ছেলেদের বিশ্বকাপে জয়ী হয়েছিল জার্মানি, সেই একই মিনিটে ফাইনালের স্বপ্নভাঙে জার্মান মেয়েদের। টুর্নামেন্টেজুড়ে অসাধারণ গোলকিপিং করা জার্মান গোলরক্ষক বার্গারের গোল লাইন ভেদ করেন দুবারের ব্যালন ডি’অর জয়ী, অ্যাথেনিয়া দেল ক্যাস্টিলোর অ্যাসিস্টে ডান পায়ের শটে গোল পান বনমাতি।
বনমাতি মস্তিষ্ক এবং মেরুদণ্ডের মেনিনজাইটিস রোগ কাটিয়ে এসে দুর্দান্ত জয় এনে দিলেন দলকে। ম্যাচে শেষে তিনি বলেছেন, ‘আমি গর্বিত, কারণ আমি এটার যোগ্য। আমরা ভালো খেলছি, আমাদের অসাধারণ টুর্নামেন্ট কাটছে।’
জয়ে স্পেনের মেয়েরা প্রথমবার কোন বড় টুর্নামেন্টে জার্মানিকে হারাল, ‘আমাদের কষ্ট হয়েছে। জার্মানদের বিপক্ষে খেলাটা সহজ ছিল না। প্রথমবার আমরা জার্মানদের হারালাম। আর ইউরো জিততে হলে এইরকম জয় লাগে।’
টুর্নামেন্টে এপর্যন্ত সর্বোচ্চ ২৩টি সেভ করা বার্গার হারের দায় কাঁধে তুলে নিচ্ছেন, ‘গোলপস্টের কাছে আমাকেই দেখে রাখতে হবে। গোল হজম করার দোষ আমারই। শুধু নিজেকে নিয়ে হতাশ।’
পুরো ম্যাচে স্পেনের রক্ষণভাগ আটকে রেখে শেষ মুহুর্তে গোল হজম করায় দুঃখ প্রকাশ করেছেন তিনি, ‘আমি যতই সেভ করি তাতে কী, এ গোলটাই আটকানো উচিত ছিল। দল সবকিছু দিয়েছে, আমি দিতে পারিনি। আমি দলের জন্য দুঃখিত।’
ছেলেদের গত ইউরোর ফানাইলের পুনরাবৃত্তি করতে রোববার সুইজারল্যান্ডের বাসেলে সেন্ট জ্যাকব-পার্ক স্টেডিয়ামে ইংলিশদের বিপক্ষে নামবেন স্পেনের মেয়েরা, ম্যাচ বাংলাদেশ সময় রাত ১০টায় গড়াবে।








