চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হতাশা মুছতে যাদের নিয়ে শিরোপামঞ্চে নামতে পারে ইংল্যান্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৫ অপরাহ্ন ১৪, জুলাই ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

ইউরো ২০২০ আসরে ফাইনালে খেলেছিল ইংল্যান্ড। ইতালির বিপক্ষে ১-১ সমতায় ম্যাচ শেষের পর টাইব্রেকারে হারতে হয়েছে। ওয়েম্বলি স্টেডিয়ামে ৩-২ ব্যবধানে হেরে শিরোপা বঞ্চিত হয় স্বাগতিক দলটি। চারবছর পর ফের ফাইনালে ইংল্যান্ড। এবার হতাশা কাটিয়ে প্রথম শিরোপা ঘরে তোলার সুযোগ হ্যারি কেনদের সামনে।

টানা দুই আসরে ফাইনালে ওঠা দলটি শিরোপামঞ্চে চতুর্থ শিরোপার অপেক্ষায় থাকা স্পেনের মুখোমুখি হবে। বার্লিনে ৭৫ হাজার দর্শক ধারণ ক্ষমতার অলিম্পিয়াস্ট্যাডিয়নে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে মাঠের লড়াই।

হট-ফেভারিট তকমা নিয়ে ইউরোতে এসেছিল ইংল্যান্ড। গ্রুপপর্বে সেটির প্রতিফলন ছিল না। কেবল একটি ম্যাচে জয় পেয়েছিল। বাকি দুটিতে ড্র করে পৌঁছায় শেষ ষোলোতে। সেখানে স্লোভাকিয়াকে ২-১ গোলে হারায়। কোয়ার্টারে সুইজারল্যান্ডের বিপক্ষে ১-১ সমতায় শেষ হয় ম্যাচ। গড়ায় টাইব্রেকারে। গোলরক্ষক জর্ডান পিকফোর্ডের নৈপুণ্যে ৫-৩ ব্যবধানে জিতে যায় কোচ গ্যারেথ সাউথগেটের দল। সেমিতে নেদারল্যান্ডসকে ২-১ গোলে হারিয়ে ফাইনাল মঞ্চে আসে ইংলিশবাহিনী।

টুর্নামেন্টে এপর্যন্ত প্রত্যেক ম্যাচে জয় পেয়েছে স্পেন। শিরোপামঞ্চে ফেভারিট তকমাটা তাদের গায়েই। মুখোমুখি লড়াইয়ে অবশ্য স্পেন থেকে এগিয়ে ইংল্যান্ড। দুদল মুখোমুখি হয়েছে ২৭বার। ১৩টিতে জিতেছে ইংল্যান্ড, হেরেছে ১০টিতে। ড্র হয়েছে ৪টি ম্যাচ।

ফাইনালে শুরু থেকে লুক শ-কে মাঠে নামাতে পারেন সাউথগেট। চোট কাটিয়ে আসার পর থেকে দারুণ ছন্দে আছেন ম্যানচেস্টার ইউনাইটেডের লেফটব্যাক। কাইল ওয়াকার ও মার্ক গুইজিদের নিয়ে রক্ষণ সামলাবেন ভালোভাবেই।

মধ্যমাঠে দারুণ করছেন বুকায়ো সাকা ও ডেকলাইন রাইস। আক্রমণে হ্যারি কেনকে দারুণভাবে সঙ্গ দিচ্ছেন জুড বেলিংহ্যাম ও ফিল ফোডেন। এক নজরে দেখে নেয়া যাক যাদের নিয়ে শিরোপামঞ্চে শুরু করতে পারে ইংল্যান্ড।

Reneta

ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ: জর্ডান পিকফোর্ড (গোলরক্ষক), কাইল ওয়াকার, জন স্টোনস, মার্ক গুইজি, লুক শ, ডেকলান রাইস, কোবে মাইনু, বুকায়ো সাকা, জুড বেলিংহ্যাম, ফিল ফোডেন ও হ্যারি কেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইউরো-২০২৪ইংল্যান্ডকেনজার্মানিফাইনালফোডেনবেলিংহ্যামলিড স্পোর্টসস্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরের ভুবনে শোকের ছায়া, প্রয়াত মাহবুবা রহমান

মার্চ ২৬, ২০২৬

কেমন হল ইমনের পিএসএল অভিষেক

মার্চ ২৬, ২০২৬

স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন করা হয়নি ফেনীর বহু মাদ্রাসায়

মার্চ ২৬, ২০২৬

টোকিওতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

মার্চ ২৬, ২০২৬

‘স্বাধীনতার প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা আমাদের নৈতিক দায়িত্ব’

মার্চ ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT