চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাউথ কোরিয়ার সঙ্গে ড্র করলেই ইতিহাস গড়বে বাংলাদেশ

অনূর্ধ্ব–২০ মেয়েদের এশিয়ান কাপ বাছাই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২৯ পূর্বাহ্ন ১০, আগস্ট ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

এএফসি এশিয়ান কাপে প্রথমবার জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী জাতীয় দল। বয়সভিত্তিক দলের সামনেও হাতছানি ইতিহাস গড়ার। এএফসি অনূর্ধ্ব-২০ মেয়েদের এশিয়ান কাপে বাছাইয়ের শেষ ম্যাচে সাউথ কোরিয়ার মেয়েদের সঙ্গে জিতলে তো বটেই, ড্র করলেই প্রথমবার প্রতিযোগিতাটির মূলপর্বে খেলার টিকিট কাটবে লাল-সবুজের দল।

লাওস জাতীয় স্টেডিয়ামে রোববার বাংলাদেশ সময় বেলা ৩টায় সাউথ কোরিয়ার মেয়েদের মুখোমুখি হবে আফঈদা খন্দকারের দল। ম্যাচের প্রতিপক্ষকে ঠেকিয়ে দেয়ার কাজটা খুব বেশি সহজ হবে না বাংলাদেশের। জাতীয় দল পর্যায়ে দুই দেশের র‍্যাঙ্কিংয়ের পার্থক্য ৮৩।

টুর্নামেন্টে বাংলাদেশ খেলছে ‘এইচ’ গ্রুপে। এ গ্রুপে সাবেক চ্যাম্পিয়ন সাউথ কোরিয়া থাকলেও টেবিলে সুবিধানজক অবস্থানে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে লাওস ও পূর্ব তিমুরকে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন সাগরিকা-উমেলারা। শেষ ম্যাচে জিতলে তো কথাই নেই, ড্রতেও আছে সুযোগ! টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী, একাধিক দলের সমান পয়েন্ট হলে হেড টু হেড বিবেচনায় আসবে।

রোববার সাউথ কোরিয়ার সঙ্গে যদি ড্র করে বাংলাদেশ, তাহলে হেড টু হেড একই থাকবে। এরপর গ্রুপের মধ্যে গোলব্যবধান দেখা হবে, সেটাও সমান থাকবে। এরপর ধরা হবে বেশি গোলের হিসেব। বাংলাদেশ দুই ম্যাচে করেছে ১১ গোল, আর কোরিয়া ১০। এতে ড্র হলে বাংলাদেশ থাকবে গ্রুপ চ্যাম্পিয়ন।

আর যদি হেরে যায়, তবুও সুযোগ থাকবে। তখন সব গ্রুপের রানার্সআপ দলগুলোর মধ্যে সেরা তিনে থাকতে পারলে মূলপর্বের টিকিট পাওয়া যাবে। ৩৩টি দল আট গ্রুপে ভাগ হয়ে খেলছে এবারের বাছাইপর্ব। প্রতি গ্রুপের সেরা দল আর সেরা তিন রানার্সআপ জায়গা করে নেবে আগামী বছর থাইল্যান্ডে হতে চলা মূল আসরে।

Jui  Banner Campaign
ট্যাগ: আফঈদাতিমুরপিটার বাটলারবাংলাদেশলিড স্পোর্টসসাউথ কোরিয়াসাগরিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

একজনকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে নিহত ২

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

৩৬ বছর পর পূর্ণ মন্ত্রী পাওয়ায় ফেনীতে নেতা-কর্মীদের উচ্ছ্বাস, মিষ্টি বিতরণ

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

সামাজিক মাধ্যমে ‘হানিট্র্যাপ’: গ্রেপ্তার ১২

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিজয়ের পর নতুন মন্ত্রিসভার শপথ সম্পন্ন

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT