চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৯ উইকেটের বড় জয়ে সেমির আরও কাছে সাউথ আফ্রিকা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৪ অপরাহ্ন ২৬, ফেব্রুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

টি-টুয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে টানা দ্বিতীয় জয় পেয়েছে সাউথ আফ্রিকা। আহমেদাবাদে ওয়েস্ট ইন্ডিজকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালের আরও কাছে এইডেন মার্করামের দল। যদিও কাগজে কলমে এখনও নানা সমীকরণ রয়েছে অন্যান্য দলের। ম্যাচ জয়ী অপরাজিত ইনিংস খেলে সেরার পুরস্কার জিতেছেন মার্করাম।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় সাউথ আফ্রিকা। ব্যাটে নেমে ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৬ রান তোলে। জবাব দিতে নেমে ১৬.১ ওভারে ১ হারিয়ে ও ২৩ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় প্রোটিয়ারা।

ব্যাটে নেমে উইন্ডিজের দুই ওপেনার ব্রান্ডন কিং ও শাই হোপ দারুণ শুরু করেন। তবে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি দলটি। ১৬ রান করে হোপের বিদায়ের পর কিং ২১ রান করে সাজঘরে ফেরেন। এরপর বাকি চার ব্যাটার যাওয়া আসার মাঝে ছিলেন।

অষ্টম উইকেট জুটিতে জেসন হোল্ডার ও রোমারিও শেফার্ড ৮৯ রানের জুটি গড়েন। তারা এ জুটি গড়তে খেলেন মাত্র ৫৭ বল। হোল্ডার ৪৯ রান করে রানআউটে কাটা পড়েন। তবে শেফার্ড ৫২ রানে অপরাজিত থেকে দলকে লড়াকু পুজি এনে দেন।

প্রোটিয়াদের তিন পেসার লুনগি এনগিদি নিয়েছেন ৩ উইকেট। কাগিসো রাবাদা ও করবিন বোস নিয়েছেন ২টি করে উইকেট।

জবাব দিতে নেমে মোটেও বেগ পেতে হয়নি সাউথ আফ্রিকার। অধিনায়ক মার্করাম ৪৬ বলে ৮২ রানে অপরাজিত থাকেন। রায়ান রিকেলটন ২৮ বলে ৪৫ করে অপরাজিত থাকেন। কুইন্টন ডি কক ৪৭ রান করে আউট হন।

Reneta

প্রোটিয়াদের পড়া একমাত্র উইকেটটি নিয়েছেন রোস্টন চেজ।

Jui  Banner Campaign
ট্যাগ: উইন্ডিজএনগিদিডি ককমার্করামরিকেলটনলিড স্পোর্টসশেফার্ডসাউথ আফ্রিকাহোল্ডার
শেয়ারTweetPin

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT