চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বড় দলের বিপক্ষে ইতিহাস গড়ার ‘সুযোগ’ কাজে লাগিয়েছে আফগানিস্তান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৫ অপরাহ্ন ২১, সেপ্টেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

সিরিজের প্রথম ম্যাচে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল সাউথ আফ্রিকা। দ্বিতীয় ম্যাচেও ঘুরে দাঁড়াতে পারেনি প্রোটিয়ারা। এবার বড় লক্ষ্য তাড়া করতে নেমে ১৭৭ রানে হেরে বসেছে প্রোটিয়ারা। তাতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে আফগানিস্তান। সাউথ আফ্রিকার বিপক্ষে ইতিহাস গড়ে প্রথমবার সিরিজ জিতল আফগানিস্তান।

শারজায় টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ৩১১ রান তোলে আফগানিস্তান। ওপেনার রহমানউল্লাহ গুরবাজের ১১০ বলে ১০৫ রানের ইনিংদসের সঙ্গে আজমতউল্লাহ ওমরজাইয়ের ৫০ বলে ৮৬ রানের দারুণ ইনিংসে ভর করে বড় সংগ্রহ দাঁড় করায় তারা। জবাবে ৩৪.২ ওভারের ১৩৪ রানে থামে প্রোটিয়ারা।

ওয়ানডেতে প্রথম বোলার হিসেবে জন্মদিনে ৫ উইকেট নিলেন ২৬ বর্ষী রশিদ। ম্যাচসেরা হয়ে তিনি বলেছেন, ‘হ্যামস্ট্রিংয়ে চোট ছিল। কিন্তু মাঠে থাকতে সর্বোচ্চ চেষ্টাটাই করেছি এবং দলকে জেতাতে নিজেকে নিংড়ে দিয়েছি। বড় দলের বিপক্ষে সিরিজ জয়ের দারুণ সুযোগ ছিল আমাদের জন্য। এ কারণে মাঠে শেষ পর্যন্ত থাকতে হয়েছে।’

প্রোটিয়াদের বিপক্ষে সিরিজের আগে আফগান দলের কোচ জোনাথন ট্রট বলেছিলেন, সাউথ আফ্রিকার বিপক্ষে তারাই ফেভারিট। ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের নবম দল হয়ে তৃতীয় দলের বিপক্ষে মাঠে নামার আগে এমন মন্তব্যকে অনেকেই বাড়িয়ে বলা মনে করেছেন। এক ম্যাচ আগে সিরিজ জিতে সেই কথাই সত্য প্রমাণ করলেন ট্রট।

Jui  Banner Campaign
ট্যাগ: আফগানিস্তানজোনাথন ট্রটরশিদ খানলিড স্পোর্টসশারজাসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

ডেকে ছবি তুলেছিলেন বেট্র লি, বিগ ব্যাশে আরও যেসব অভিজ্ঞতা রিশাদের

ফেব্রুয়ারি ৫, ২০২৬

পৈতৃক গ্রাম পরিদর্শন করলেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গা

ফেব্রুয়ারি ৫, ২০২৬

আর্সেনাল কোচদের ফুটবল ‘শিষ্টাচার’ লঙ্ঘন, অভিযোগ চেলসি কোচের

ফেব্রুয়ারি ৫, ২০২৬

৭০০ মেগাহার্জ স্পেকট্রাম পেল গ্রামীণফোন

ফেব্রুয়ারি ৫, ২০২৬

ভারতের সঙ্গে সম্পর্ক ‘থমকে আছে’: পররাষ্ট্র উপদেষ্টা

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT