চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বলিউড তারকা ও বিজেপি নেত্রী সোনালীর আকস্মিক মৃত্যু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৯ অপরাহ্ন ২৩, আগস্ট ২০২২
বিনোদন
A A

বিজেপির নেত্রী ও ‘বিগ বস’ খ্যাত অভিনেত্রী সোনালী ফোগাট আর নেই। সোমবার (২২ আগস্ট) রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৩ বছর। 

ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, সহকর্মীদের নিয়ে সম্প্রতি গোয়ায় গিয়েছিলেন সোনালী। সেখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে তার পরিবার পরিজন। যদিও পুলিশ এখনো তার মৃত্যুর সঠিক কারণ জানায়নি।

মৃত্যুর মাত্র কয়েক ঘণ্টা আগেও ইনস্টাগ্রামে রিল ভিডিও শেয়ার করেছেন সোনালী। সেখানে তাকে বেশ প্রাণবন্ত দেখা গেছে।

হরিয়ানার ফতেহবাদের ভুথান গ্রামের এক মধ্যবিত্ত পরিবারে জন্ম সোনালীর। সেখানেই তার বেড়ে ওঠা। ২০১৬ সালে টেলিভিশন সিরিয়াল ‘এক মা জো লাখোঁ কে লিয়ে বনি আম্মা’-র মাধ্যমে তার অভিনয়ে আত্মপ্রকাশ। এরপর হরিয়ানা ভিত্তিক চলচ্চিত্র ‘ছোড়িয়ান ছোরোঁ এস কাম নাহি হোতি’-তে দেখা যায় তাকে। বেশ কয়েকটি পাঞ্জাবি এবং হরিয়ানি মিউজিক ভিডিওতে উপস্থিতি রেখেছেন তিনি। এছাড়াও সোনালীকে শেষ দেখা গিয়েছিল ওয়েব সিরিজ ‘দ্য স্টোরি অফ বদমাশগড়’-এ।

তবে তিনি সবচেয়ে বেশি নজরে আসেন ‘বিগ বস ১৪’-এ অংশ নিয়ে। তিনি একজন ওয়াইল্ডকার্ড প্রতিযোগী হিসাবে প্রবেশ করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন। এছাড়া টিকটকে বেশ ছিলেন জনপ্রিয় সোনালী।

অভিনয় জীবনের বাইরে বেরিয়ে সোনালী পা রাখেন রাজনীতিতেও। রাজনীতিতে ধীরে ধীরে নিজের প্রভাব বিস্তার করছিলেন নেত্রী। প্রথমে কংগ্রেসে থাকলেও পরে বিজেপিতে যোগ দেন সোনালী। ২০১৯ সালে হরিয়ানা নির্বাচনে বিজেপির টিকিটে আদমপুর থেকে বিধানসভা নির্বাচনে লড়েছিলেন তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: পরিবারবলিউডবিজেপি তারকা নেত্রীমধ্যবিত্তমারা গেছেনসিনেমাসোনালি ফোগাট
শেয়ারTweetPin

সর্বশেষ

দ্য হান্ড্রেডে দল পেলেন মোস্তাফিজ

মার্চ ১৩, ২০২৬

ফাগুনের শেষ বিকেলের বৃষ্টি জুড়িয়ে দিয়ে গেল প্রাণ

মার্চ ১২, ২০২৬

২ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন

মার্চ ১২, ২০২৬

মেহেদির রং মোছার আগেই রক্তে লাল সড়ক: দুর্ঘটনায় নিমেষেই শেষ দুটি প্রাণ

মার্চ ১২, ২০২৬

প্রথম ম্যাচে জিতে পাকিস্তান সিরিজ নিয়ে ‘ইতিবাচক’ মিরাজ

মার্চ ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT