সাত বছরের প্রেমের পর সম্প্রতি বিয়ে সেরেছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। সপ্তাহ পার হয়নি তাদের বিয়ের, তার মাঝেই এবার গুঞ্জন উঠেছে অন্তঃসত্ত্বা সোনাক্ষী।
যদিও এমন গুঞ্জনের কোনো ভিত্তি পাওয়া যায়নি। একইভাবে কেন হাসপাতালে গেলেন সোনাক্ষী, সে বিষয়েও তার পক্ষ থেকে কিছু জানতে পারেনি ভারতীয় সংবাদমাধ্যম।
মূলত সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওকে ঘিরেই সোনাক্ষীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন উঠেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতাল থেকে বেরিয়ে আসছেন সোনাক্ষী ও জাহির। আর পাপারাজ্জিদের দেখতেই রীতিমত এড়িয়ে যান তারা। শুধু তাই নয়, গাড়িতে উঠে পড়েন এই নবদম্পতি। আর সেই ভিডিও ছড়িয়ে পড়তেই জল্পনা শুরু হয়, তবে কি অন্তঃসত্ত্বা সোনাক্ষী?
আর তাতেই নেটাগরিকের একাংশ মনে করিয়ে দিয়েছে অভিনেত্রী আলিয়া ভাটের বিয়ের কথা। বিয়ের দু’মাসের মধ্যেই অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ করেছিলেন অভিনেত্রী। সেই একই পথই কি অনুসরণ করবেন সোনাক্ষীও? এক নেটাগরিকের মন্তব্য, “কোলে হয়তো সন্তান আসছে। তাই চিকিৎসকের কাছে গিয়েছিলেন সোনাক্ষী।”
এর আগে সোনাক্ষী ও জাহিরের ভিন্নধর্মী বিয়ে নিয়ে বিতর্ক কম হয়নি। সাত বছর সম্পর্কে থাকলেও এই বিয়েতে নাকি সম্মতি ছিল না শত্রুঘ্ন সিনহা ও গোটা পরিবারের। যদিও শত্রুঘ্ন সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, অনেকেরই বিয়ের আগে প্রথম দিকে নানা রকমের সমস্যা হয় পরিবারে। কিন্তু এই বিয়েতে তাদের সম্পূর্ণ সম্মতি রয়েছে।
তবে তাদের বিয়েতে ছিল না কোন ধর্মীয় আচার। আইনি মতে বিয়ে করেন তারকা দম্পতি। আড়ম্বরহীন বিয়েতে সোনাক্ষীর সাজও ছিল ছিমছাম। নিমন্ত্রিতদের মধ্যে ছিলেন আত্মীয় পরিজন ও বি-টাউনের ঘনিষ্ঠ বন্ধুবান্ধব। – নিউজ এইট্টিন








