চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘হয়তো তোমাদের এখন আবার দেখা হবে, এভাবেই’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৭ অপরাহ্ন ১৬, মে ২০২৩
বিনোদন
A A

বাংলা সিনেমার কিংবদন্তী নির্মাতা আমজাদ হোসেন। তার পরিচালিত বহু ছবির মধ্যে তুমুল জনপ্রিয়তা পাওয়া দুই ছবি ‘গোলাপী এখন ট্রেনে’ এবং ‘নয়নমনি’। এই দুই ছবির নায়ক ছিলেন সদ্য প্রয়াত নায়ক ফারুক। এ দুটি সিনেমা ই ফারুকের ক্যারিয়ারেও বিশেষ হয়ে থাকবে।

আমজাদ হোসেন চলে গেছেন ২০১৮ সালে। এবার চলে গেলেন তার ‘নয়ন’ও! পরিচালক-নায়ক জুটির মধ্যে ছিলো দারুণ সম্পর্ক। পরের জীবনে কি তবে আবার দেখা হবে এই জুটির? এমন কল্পনাতেই বিভোর আমজাদ হোসেনের ছেলে নির্মাতা সোহেল আরমান।

ফারুকের মৃত্যুর খবরে মঙ্গলবার বাবা আমজাদ হোসেনের সঙ্গে দুটি ছবি শেয়ার করে নির্মাতাপুত্র লিখেছেন,‘হয়তো তোমাদের এখন আবার দেখা হবে, এভাবেই।’

আমজাদ হোসেন ও ফারুকের উদ্দেশে আরমান আরও লিখেন,‘বাংলা চলচ্চিত্রে তোমাদের অবদান আর অকৃত্রিম ভালোবাসা কোনদিন ভুলবার নয়। ফারুক চাচা আমাকে অনেক ভালোবাসতেন, কতবার যে কোলে চড়েছি তার, মনে নেই। ধবধবে সাদা সার্ট, দুই তিনটা বুকের বোতাম খোলা..দামী সুগন্ধি…গলার সোনার চেইন আমার চোখে এখনও চকচক করছে। স্মৃতি আর চোখের পানি জলজলে হয়ে যাচ্ছে এখন আমার।’

আরমান লিখেন,‘বাবার কারণেই অনেক ভালোবাসি তোমাকে। ‘গোলাপী এখন ট্রেনে’ কি অসাধারণ তোমার অভিনয়। ঐ চলচ্চিত্রে কে জানে মৃত্যুর দৃশ্যে সত্যি সত্যিই লোহার শেকল দুহাতে ভেঙ্গে ফেলেছিলে! বাবা বহুবার বলেছিলো এ কথা। কতটা নিবেদিত হলে এমন হতে পারো তোমরা! পরিচালক আর নায়কের মাঝে এমন ভালোবাসার সম্পর্ক এখন সত্যিই বিরল। পরিচালকের প্রতি এত শ্রদ্ধা ,বিশ্বাস আর ভালোবাসা ঠিক তেমনি নিজের চলচ্চিত্রের নায়ককে নিয়ে পরিচালকের এত আস্থা, ভালোবাসা আর গর্ব, তোমাদের কাছেই জেনেছিলাম।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আমজাদ হোসেনগোলাপী এখন ট্রেনেনয়নমনিফারুকলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঈদের পর সোনালি মুরগির দামে ঝাঁপ, স্থিতিশীল নিত্যপণ্যের বাজার

মার্চ ২৭, ২০২৬

বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল জেদ্দায় স্বাধীনতা দিবস উদযাপন

মার্চ ২৭, ২০২৬

প্লে-অফ ফাইনালে কঙ্গো-ইরাকের প্রতিপক্ষ জ্যামাইকা-বলিভিয়া

মার্চ ২৭, ২০২৬
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর নিহত নেতা নীতি দত্ত চাকমা, ছবি: সংগৃহীত।

খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা

মার্চ ২৭, ২০২৬

শহীদ জামালের কন্যার বিয়েতে শুভেচ্ছা উপহার দিলেন প্রধানমন্ত্রী

মার্চ ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT