চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সোশ্যাল মিডিয়ায় আসক্তি: মেটা-ইউটিউবকে দায়ী করে আদালতের রায়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১৬ অপরাহ্ন ২৬, মার্চ ২০২৬
- সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A

তরুণদের সোশ্যাল মিডিয়ায় আসক্ত করে তোলার অভিযোগে প্রযুক্তি জায়ান্ট মেটা প্ল্যাটফর্ম এবং ইউটিউবকে দায়ী করে যুগান্তকারী রায় দিয়েছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি আদালত।

বুধবার (২৫ মার্চ) লস অ্যাঞ্জেলেস সুপিরিয়র কোর্টের জুরি বোর্ডের এই রায়ে বলা হয়, প্রতিষ্ঠান দুটি জেনেশুনে তাদের প্ল্যাটফর্ম এমনভাবে নকশা করেছে যা ব্যবহারকারীদের, বিশেষ করে তরুণদের জন্য আসক্তিকর এবং জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। আদালতের মতে, তারা এই ঝুঁকি সম্পর্কে অবগত থাকলেও ব্যবহারকারীদের যথাযথভাবে সতর্ক করেনি।

মামলাটি দায়ের করেন ক্যালিফোর্নিয়ার ২০ বছর বয়সী তরুণী কেলি ও তার মা। তাদের অভিযোগ ছিল, গুগল, মেটা, স্ন্যাপচ্যাট ও টিকটক পরিকল্পিতভাবে শিশু-কিশোরদের এসব প্ল্যাটফর্মে আসক্ত করে। কেলির দাবি, ছোটবেলা থেকে এসব অ্যাপ ব্যবহারের ফলে তিনি উদ্বেগ, বডি ডিসমরফিয়া এবং আত্মহত্যাপ্রবণ চিন্তার মতো গুরুতর মানসিক সমস্যায় ভুগছেন।

তবে মামলার বিচার শুরুর আগেই স্ন্যাপ ইনকর্পোরেটেড এবং টিকটক কেলির সঙ্গে আদালতের বাইরে সমঝোতায় পৌঁছে যায়। টানা সাত সপ্তাহের শুনানি ও আট দিনের বিচারবিভাগীয় পর্যালোচনার পর জুরি বোর্ড এই সিদ্ধান্তে উপনীত হয়। রায়ে কেলিকে ৩০ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে ৭০ শতাংশ দায় বহন করবে মেটা এবং ৩০ শতাংশ ইউটিউব।

এই ইউটিউবের মূল প্রতিষ্ঠান গুগলের কাছে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে রায়ের প্রতিক্রিয়ায় মেটার এক মুখপাত্র জানান, তারা এই সিদ্ধান্তের সঙ্গে একমত নন এবং পরে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইউটিউবমেটা
শেয়ারTweetPin

সর্বশেষ

আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

মার্চ ২৬, ২০২৬

সোশ্যাল মিডিয়ায় আসক্তি: মেটা-ইউটিউবকে দায়ী করে আদালতের রায়

মার্চ ২৬, ২০২৬

হরমুজের পর বাব আল-মান্দেব প্রণালী বন্ধের হুমকি ইরানের

মার্চ ২৬, ২০২৬

ট্রফি দেবে না মরক্কোকে, ক্রীড়া আদালতে আপিল সেনেগালের

মার্চ ২৬, ২০২৬

বাস ডুবি: জাহাঙ্গীরনগর শিক্ষার্থী রাইয়ানসহ তার পরিবারের ৩ জনের মৃত্যু

মার্চ ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT