চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুয়েতে অবস্থিত মার্কিন দূতাবাস এলাকায় ধোঁয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২০ অপরাহ্ন ০২, মার্চ ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

কুয়েতের মার্কিন দূতাবাস ও এর আশেপাশের এলাকায় আগুনের ধোঁয়া উড়তে দেখা গেছে।

সংবাদ সংস্থা রয়টার্স এবং এএফপি এ খবর প্রকাশ করেছে। রয়টার্স জানিয়েছে, সেখানে ফায়ার ফাইটার্স এবং অ্যাম্বুলেন্সও রয়েছে।

এরইমধ্যে, ধোঁয়া দেখা যাওয়ার পর দূতাবাসে কাউকে না যেতে সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। একইসাথে বাসায় শেল্টার নিতে অনুরোধ করেছে।

ইউএস অ্যাম্বাসি তাদের ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনায় বলেছে, “দূতাবাসে আসবেন না। আপনার বাসস্থানের সবচেয়ে নিচতলায় এবং জানালা থেকে দূরে আশ্রয় নিন। বাইরে যাবেন না।”

একইসাথে কুয়েতে অবস্থানরত মার্কিন নাগরিকদের “যেখানেই আছেন সেখানেই আশ্রয় নিতে, হামলার ক্ষেত্রে নিরাপত্তা

পরিকল্পনা পর্যালোচনা করতে এবং সম্ভাব্য অতিরিক্ত হামলার আশঙ্কায় সতর্ক থাকতে” বলা হয়েছে।

Reneta

বিবৃতিতে আরও জানানো হয়েছে, দূতাবাসের কর্মীরাও বর্তমানে নিজ নিজ স্থানে আশ্রয় নিয়েছেন।

কুয়েতে মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত, অক্ষত আছেন বিমানের ক্রুরা।

কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, “আজ সকালে কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।”

বিমানের ক্রুরা “অক্ষত অবস্থায় বেঁচে গেছেন” এবং তাদের উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে মন্ত্রণালয়।

একইসাথে তাদের শারীরিক অবস্থা “স্থিতিশীল” বলে নিশ্চিত করেছে মন্ত্রণালয়।

প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, ঘটনাটির “পরিস্থিতি” নিয়ে তারা তাদের মার্কিন মিত্রদের সঙ্গে সমন্বয় করছে এবং “ঘটনার কারণ” অনুসন্ধানে তদন্ত অব্যাহত রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরান যুদ্ধ ২০২৬কুয়েতে অবস্থিত মার্কিন দূতাবাস এলাকায় ধোঁয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরান থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে: আইডিএফ

মার্চ ২, ২০২৬

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে দু’দিনে ১০২ ফ্লাইট বাতিল

মার্চ ২, ২০২৬

জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে চিঠি দিয়েছে ইরান

মার্চ ২, ২০২৬

ভারত-বাংলাদেশ সম্পর্ক পর্যায়ক্রমে ভালো হবে: প্রণয় ভার্মা

মার্চ ২, ২০২৬

বাংলাদেশকে ‘খাটো’ করে দেখছে না চীন

মার্চ ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT