চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরিবেশ সচেতনতায় হাওরের অলওয়েদার সড়কে স্কেটিং রাইড

এস কে রাসেলএস কে রাসেল
২:০৪ অপরাহ্ন ১৮, সেপ্টেম্বর ২০২২
কিশোরগঞ্জ, জনপদ
A A

পরিবেশ সুরক্ষা বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে কিশোরগঞ্জ হাওরের অলওয়েদার সড়কে ৫০ কিলোমিটার স্কেটিং রাইড করেছে ‘স্কেটিং ৭১’ নামের একটি সংগঠন।

শনিবার সকালে মিঠামইন উপজেলার জিরো পয়েন্ট এলাকা থেকে ‘বাঁচাই পরিবেশ, বাঁচি আমরা’ স্লোগানে ৩৫ জন রাইডার শুরু করেন এই রাইড। অষ্টগ্রাম ও ইটনা পর্যন্ত কয়েক ধাপের রাইডে ৫০ কিলোমিটার পূর্ণ করেন রাইডাররা।

৫, ২৫ ও ৫০ কিলোমিটারের তিনটি ধাপের রাইডে অংশ নেন সংগঠনের সদস্যরা। শিশুদের জন্য ছিল কম দূরত্বের রাইড। আর সেই আয়োজনে অংশ নেয় ৪ বছরের শিশু থেকে রেকর্ডকারী বিভিন্ন বয়সী রাইডাররা। আয়োজনে সন্তানদের সঙ্গে যুক্ত হন অভিভাবকরাও।

স্কেটিং’র এই আয়োজনে যুক্ত হয়ে উচ্ছ্বাস প্রকাশ করে চার বছর বয়সী রাইডার সিরাজিস সালেকিন জাওয়াদ।

৫০ কিলোমিটারের রাইডে অংশ নেওয়া তানজিব তুহিন বলেন, প্রথমবার ৫০ কিলোমিটার রাইডে অংশ নিয়েছি। ভালো লাগছে। পরিবেশ সুরক্ষা বিষয়ক সচেতনতা তৈরিতে আশা করি আরও অনেক কাজ করব। রাইডার ঐশিক অদ্রি বলেন, স্কেটিং শুধু শরীর ফিট করে না। চলাচলের সময় আমরা প্রকৃতির ছোঁয়া পাই। আর প্রকৃতির খুব কাছাকাছি এসে রাইড করতে পেরে ভালো লাগছে।

Reneta

আয়োজন প্রসঙ্গে সংগঠনের মডারেটর মো. জিহাদ হোসেন বলেন, বিভিন্ন সময় আমরা নানান ধরনের রাইডের আয়োজন করি। এবার পরিবেশ বিষয়ক সচেতনতা তৈরিতে আমাদের এই আয়োজন। বিশ্ব উষ্ণায়ন, বনভূমি ধ্বংসহ নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ আমাদের ঘিরে ধরেছে। জরুরী হয়ে উঠেছে পরিবেশে নিয়ে কাজ করার।

সংগঠনের আরেক মডারেটর সালমান আদনান সানি বলেন, আমাদের সংগঠনের লক্ষ্য হচ্ছে স্কেটিংয়ের মাধ্যমে স্পোর্টসের সাথে সংযুক্ত থাকা। তাই সমাজ ও মানুষের জন্য কল্যাণকর এই ধরনের আয়োজন আমরা অব্যাহত রাখবো। অন্যদিকে শহরে ঘরবন্দি জীবন, ডিভাইস আসক্তি থেকে শিশুদের মুক্ত রেখে স্কেটিং এর আয়োজনে সন্তানদের যুক্ত করতে পেরে খুশী অভিভাবকরা।

সাব্বির আলম নামের এক অভিভাবক বলেন, শিশুদের এখন বন্দী জীবন, এই ধরনের আয়োজন তাদের মধ্যে বন্ধন তৈরি করছে। পাশাপাশি শিশুরা সচেতন হচ্ছে।

আরেক অভিভাবক মোহসিনা মাহিম খান বলেন , করোনাকালে সন্তানরা অনেকদিন বন্দী ছিল। নতুন করে তাদের মধ্যে উচ্ছ্বাস ফিরে এসেছে। স্কেটিং করে তারা যেমন ফিটনেস ধরে রাখতে পারছে। পাশাপাশি ভালো কাজের সাথে যুক্ত হতে পারছে।

Jui  Banner Campaign
ট্যাগ: পরিবেশ সুরক্ষা
শেয়ারTweetPin

সর্বশেষ

ফাইল ছবি

জনগণ চাইলে রাজনীতিতে ফিরতে পারেন শেখ হাসিনার সন্তানরা: তারেক রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬

পাকিস্তানে শিয়া মসজিদে আত্মঘাতী হামলায় অন্তত ৩০ জনের মৃত্যু

ফেব্রুয়ারি ৭, ২০২৬

আলোচনা শেষ, উত্তেজনা কাটেনি ইরান–যুক্তরাষ্ট্রের

ফেব্রুয়ারি ৭, ২০২৬

নির্বাচনী উত্তাপে সরগরম সন্দ্বীপ

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ছয় বছর ধরে জলাবদ্ধতায় ভুগছে বংশালবাসী

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT