চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০তম দিনেও হাউজফুল ‘প্রিয়তমা’, শাকিবের কৃতজ্ঞতা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৮ অপরাহ্ন ১৮, জুলাই ২০২৩
বিনোদন
A A

মুক্তির ২০তম দিনে এসেও হাউজফুল দিচ্ছে সুপারস্টার শাকিব খানের ‘প্রিয়তমা’। ঈদের দিন থেকে হিমেল আশরাফ পরিচালিত এ ছবিটি দেখতে দেশের সিনেমা হলগুলোতে দর্শকের ঢল নামে।

মঙ্গলবার বিকেলে পরিচালক জানান, ‘দেশের ৮৪ হলে নব্বই শতাংশই প্রিয়তমা হাউজফুল যাচ্ছে।’

শুধু সিঙ্গেল স্ক্রিন নয়, দেশের সিনেপ্লেক্স ও মাল্টিপ্লেক্সগুলোতে ‘প্রিয়তমা’র অগ্রিম টিকেট বিক্রি অব্যাহত রয়েছে। ২০তম দিনে এসেও সিনেপ্লেক্সের প্রিয়তমা’র দৈনিক ১৭টি শো এবং ব্লকবাস্টার ও লায়নে সর্বাধিক ৭ ও ৬টি করে শো প্রদর্শিত হচ্ছে। জানা যায়, প্রতিটি শো-ই হাউজফুল।

আধুনিক সিনে থিয়েটার সংশ্লিষ্টরা বলছেন, মুক্তির তিন সপ্তাহে এসেও বাংলা সিনেমা নিয়ে এমন ক্রেজ খুব কমই দেখা গেছে। অন্যদিকে, সিঙ্গেল স্ক্রিনের মালিক এবং বুকিং এজেন্টরা বলছেন, গত ২০ বছরেও কোনো সিনেমা থেকে তারা এত রেসপন্স পাননি, যা প্রিয়তমা দিয়ে পেলেন!

ইতোমধ্যে ব্লকবাস্টার তকমা পেয়েছে শাকিবের ‘প্রিয়তমা’। ব্যবসায়িক হিসেবেও দুই সপ্তাহে প্রায় ১৮ কোটি ৫৫ লাখ টাকার টিকেট (গ্রস সেল) বিক্রি হয়েছে। আমেরিকা ও কানাডা থেকে বাংলা ছবির হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ আয় করেছে ছবিটি।

পরিচালক হিমেল আশরাফ জানান, শিগগির ‘প্রিয়তমা’ মুক্তি পেতে যাচ্ছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মধ্যপ্রাচ্য, মালয়শিয়া, সিংগাপুর, ভারত, সুইডেন, ডেনমার্ক, পর্তুগাল, ইতালি, ফিনল্যান্ড, লন্ডন (যুক্তরাজ্য), আয়ারল্যান্ড, ফ্রান্সে।

Reneta

এদিকে, প্রিয়তমার সাফল্যে ভাসছেন শাকিব খান। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে অবকাশ যাপনে আছে। প্রিয়তমাকে সাদরে গ্রহণ করার জন্য তিনি দর্শকদের উদ্দেশে কৃতজ্ঞা প্রকাশ করে নিজের ইনস্টাগ্রাম ও পেজে এক পোস্ট দিয়েছেন।

তিনি লিখেছেন, আমার সকল শুভাকাঙ্ক্ষীরা আমার জীবনের একটি অংশ। আমাকে নিয়ে তাদের ভালোবাসা ও চিন্তাভাবনা প্রশংসনীয়। অনেক ধন্যবাদ, সবসময় তারা আমার পাশে থেকেছেন, সবার জন্য ভালোবাসা।

ঈদের দিন (২৯ জুন) ‘প্রিয়তমা’ ১০৯ সিনেমা হলে মুক্তি পেয়েছিল। ঈদের আমেজ ভুলে গেলেও দর্শক ‘প্রিয়তমা’র কথা ভুলেনি। মুক্তির তৃতীয় সপ্তাহে এসেও মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিনে দাপটের সঙ্গে ৮৪ সিনেমা হলে চলছে।

রোমান্টিক অ্যাকশন ধাঁচের ‘প্রিয়তমা’র কাহিনি প্রয়াত ফারুক হোসেনের। ছবির চিত্রনাট্য ও সংলাপ যৌথভাবে করেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ। শাকিব ছাড়াও অভিনয় করেন ইধিকা পাল, শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান জর্জ, ডন, সহীদ উন নবী, এলিনা শাম্মী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইধিকা পালএলিনা শাম্মীডনপ্রিয়তমালুৎফর রহমান জর্জশহীদুজ্জামান সেলিমসহীদ উন নবীসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

হরমুজ প্রণালী ঘিরে সংঘর্ষ: লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের মূল্য

মার্চ ২, ২০২৬

বাংলাদেশসহ কিছু দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

মার্চ ২, ২০২৬

গলাকাটা অবস্থায় বোটানিক্যাল গার্ডেনে হাঁটছিল রক্তাক্ত কন্যাশিশু!

মার্চ ২, ২০২৬

কুয়েতে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, আহত ২

মার্চ ২, ২০২৬

ভারতে আটকে পড়েছে জিম্বাবুয়ে ক্রিকেট দল

মার্চ ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT