ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর যুদ্ধপরিস্থিতিতে পাল্টে যাচ্ছে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন অঞ্চলের ভূরাজনীতি। ইসরায়েল এবং মার্কিন স্থাপনায় পাল্টা হামলা চালানোয় ইরানের নিন্দা জানিয়েছে প্রতিবেশি দেশগুলো। যুক্তরাষ্ট্রের সাথে যৌথ বিবৃতি দিয়েছে মধ্যপ্রাচ্যের ৬ দেশ। তবে কূটনৈতিক সমাধানের কথা বলছে মধ্যপ্রাচ্যের আরেক দেশ ওমান। ইরানে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্যে ব্রিটিশ ঘাঁটিগুলো ব্যবহারের অনুমতি দেওয়ার পাশাপশি প্রতিরক্ষামূলক ব্যবস্থার অংশ হওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। যুক্তরাষ্ট্রের পাশে থাকার ঘোষণা দিয়েছে ফ্রান্স ও জার্মানি।






