চট্টগ্রামের সীতাকুণ্ড ইকোপার্কের ভেতর নির্যাতন ও গলা কেটে শিশু জান্নাতুল নাইমা ইরাকে হত্যার মূল আসামী বাবু শেখ ওরফে মাহবুব আলম দায় স্বীকার করে জবানবন্দী দিয়েছে। আসামীকে আদালতে নেয়া হলে আইজীবীরা তার ফাঁসির দাবী জানিয়ে বিক্ষোভ করেন। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন নিহত শিশুর পরিবারের সাথে দেখা করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের আশ্বাস দিয়েছেন।







