চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্যার ফজলে হাসান আবেদের স্মৃতির প্রতি ব্র্যাক ইউনিভার্সিটির শ্রদ্ধা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৩ অপরাহ্ন ২০, ডিসেম্বর ২০২৩
বাংলাদেশ
A A

ব্র্যাক ও ব্র্যাক ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ কেসিএমজির চতুর্থ মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন কর্মসূচী পালনের মাধ্যমে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে ব্র্যাক ইউনিভার্সিটি।

বুধবার ২০ ডিসেম্বর সকালে ব্র্যাক ইউনিভার্সিটির প্রো ভাইস-চ্যান্সেলর এবং ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ মাহফুজুল আজিজের নেতৃত্বে বনানী কবরস্থানে স্যার ফজলের সমাধি জিয়ারত এবং পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এদিন ব্র্যাক ইউনিভার্সিটিতে একটি স্মরণসভার আয়োজন করা হয়, যেখানে স্যার ফজলের জীবনের উল্লেখযোগ্য বিভিন্ন দিক এবং দর্শন আলোচিত হয়। আলোচকবৃন্দ শিক্ষা ও সমাজ উন্নয়নে স্যার ফজলের উল্লেখযোগ্য অবদান তুলে ধরেন।

আলোচনা অনুষ্ঠানে ব্র্যাক ইউনিভার্সিটির প্রো-ভাইস-চ্যান্সেলর এবং ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ মাহফুজুল আজিজ ছাড়াও ব্র্যাক ইন্সটিটিউট অফ ল্যাঙ্গুয়েজেস এর সিনিয়র ডিরেক্টর লেডি সৈয়দা সারওয়াত আবেদ, ইনস্টিটিটিউটের ডিরেক্টর প্রফেসর শায়লা সুলতানা, রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড, ব্র্যাক ইউনিভার্সিটির সাবেক রেজিস্ট্রার মেজর জেনারেল (অব.) সাহুল আফজালসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও স্টাফরা উপস্থিত ছিলেন।

স্যার ফজলের অবদান স্মরণ করতে গিয়ে লেডি সৈয়দা সারওয়াত আবেদ বলেন, প্রাথমিক শিক্ষায় স্যার ফজলে হাসান আবেদের রয়েছে অভূতপূর্ব অবদান। তিনি ৪৫ হাজার প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। সমাজের সবাইকে সম্পৃক্ত করতে উদ্ভাবনী শিক্ষাপদ্ধতি চালু করেছেন। তিনি আরও বলেন, বাংলাদেশ এবং বিশ্বের শিক্ষা ক্ষেত্রে দীর্ঘস্থায়ী এক প্রভাব রেখে গেছেন স্যার ফজলে হাসান আবেদ।

প্রফেসর সৈয়দ মাহফুজুল আজিজ বলেন, ব্র্যাক ইউনিভার্সিটি স্যার ফজলের দূরদর্শী চিন্তার শ্বাশ্বত প্রমাণ হিসেবে অটল থাকবে। কেবল আনুষ্ঠানিকতায় নয়, ব্র্যাক ইউনিভার্সিটির গবেষণা, পাঠদান এবং পাঠ্যক্রমের মধ্যে স্যার ফজলে ও তার অবদান আজীবন বেঁচে থাকবে।

Reneta

মেজর জেনারেল (অব.) সাহুল আফজাল বলেন, শিক্ষাক্ষেত্রে স্যার ফজলের যে অবদান তার পরিধি এতো ব্যাপক এবং বিস্তৃত যে তার সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে সংকলন এবং নথিভুক্ত করতে একাধিক বইয়ের প্রয়োজন হবে। তিনি সকলকে বিশেষ করে তরুণ প্রজন্মকে তার সম্পর্কে জানার ও অধ্যয়নের আহ্বান জানান।

ড. ডেভিড ডাউল্যান্ড বলেন, স্যার ফজলের জীবনের অসাধারণ যাত্রা, একজন উদ্যোক্তা হিসেবে তার অর্জনসমূহ এবং জাতীয় থেকে আন্তর্জাতিক পর্যায়ে ব্র্যাকের অগ্রযাত্রা আমাদের শিক্ষার্থীদের জন্য বিশাল অনুপ্রেরণা হিসেবে কাজ করে থাকে।

অনুষ্ঠানে স্যার ফজলের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কবিতা আবৃতি এবং সঙ্গীত পরিবেশন করেন ব্র্যাক ইউনিভার্সিটির কয়েকজন শিক্ষক। অনুষ্ঠানে ডিজিটাল ফটো প্রদর্শনীর মাধ্যমে স্যার ফজলের জীবনের স্মরণীয় মুহূর্তগুলোকে সবার সামনে তুলে ধরা হয়। আগামী সাতদিন এই ফটো প্রদর্শনী চলবে। ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে স্যার ফজলের বিভিন্ন অবদান তুলে ধরে বিভিন্ন আধেয় শেয়ার করেছেন।

চতুর্থ মৃত্যুবার্ষিকীকে স্যার ফজলে হাসান আবেদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করতে ব্র্যাক ইউনিভার্সিটি দিনব্যাপী সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওসহ বিভিন্ন পোস্ট শেয়ার করেছে।

Jui  Banner Campaign
ট্যাগ: ব্র‌্যাক ইউনিভার্সিটিমৃত্যুবার্ষিকীস্যার ফজলে হাসান আবেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

বৃষ্টিতে ভেস্তে গেল পাকিস্তান-নিউজিল্যান্ড সুপার এইট, পয়েন্ট ভাগাভাগি

ফেব্রুয়ারি ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

চাঁদাবাজির মামলায় এনসিপি নেতা কারাগারে

ফেব্রুয়ারি ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

সুন্দরবনে অস্ত্র-গোলাবারুদসহ ডাকাত আটক

ফেব্রুয়ারি ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান ও বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ফেব্রুয়ারি ২১, ২০২৬

গণভোট না মানলে জনগণ সরকারকে মানবে না: জামায়াতে ইসলামী

ফেব্রুয়ারি ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT