চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুম্বাইয়ের মুক্তিধাম শ্মশানে হবে কেকের শেষকৃত্য

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৯ পূর্বাহ্ন ০২, জুন ২০২২
বিনোদন
A A

বলিউডের প্রখ্যাত কেকে-কে আজ বৃহস্পতিবার (০২ জুন) শেষ বিদায় জানানো হবে। মুম্বাইয়ের ভারসোভা এলাকার মুক্তিধাম শ্মশানে কেকের শেষকৃত্য সম্পন্ন হবে।

কেকের মরদেহ মুম্বাই পৌঁছানোর পরই প্রয়াত গায়কের সামাজিক মাধ্যমে শেষকৃত্যের সময়সূচী দেওয়া হয়। তাতে লেখা রয়েছে, ‘আগামীকাল অর্থাৎ ২রা জুন বৃহস্পতিবার পার্ক প্লাজা, ভারাসোভা, আন্ধেরিতে কে কে-কে শেষ শ্রদ্ধা জানান যাবে সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে বারোটা পর্যন্ত। ভারাসোভা শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে তার। অন্তিম যাত্রা সম্পন্ন হবে দুপুর একটায়।’

পোস্টে আরও লেখা হয়েছে ‘কে কে, কৃষ্ণকুমার কুন্নথ তুমি আমাদের ভালোবাসায় থাকবে চিরকাল। তোমাকে আমরা অত্যন্ত মিস করব।’

মঙ্গলবার কলকাতার নজরুল মঞ্চে অসুস্থ হয়ে পড়েন কেকে। তাকে হোটেলে নিয়ে যাওয়া হয়। এরপর সেখান থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা কেকে-কে মৃত বলে ঘোষণা করেন।

কৃষ্ণকুমার কুন্নাথ, যিনি কেকে নামে অধিক পরিচিত। হিন্দি ছাড়াও তিনি তেলুগু, মালয়ালাম, কন্নড়, মারাঠি, গুজরাটি ও তামিল চলচ্চিত্রে গান গেয়ে জনপ্রিয়তা অর্জন করেছেন। তাকে ভারতের অন্যতম বৈচিত্রপূর্ণ সংগীতশিল্পী হিসেবে গণ্য করা হয়। তিনি শ্রেষ্ঠ পুরুষ নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে সাতটি ফিল্মফেয়ার পুরস্কারের মনোনয়নসহ একাধিক পুরস্কারের মনোনয়ন লাভ করেছেন এবং দুটি স্ক্রিন পুরস্কার অর্জন করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কেকেবলিউডমুম্বাই
শেয়ারTweetPin

সর্বশেষ

‘গঠনমূলক আলোচনা’ হওয়ায় ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিত করলেন ট্রাম্প

মার্চ ২৩, ২০২৬

তেল না পেয়ে ঢাকা-রংপুর মহাসড়কে ব্যারিকেড

মার্চ ২৩, ২০২৬

স্বর্ণ-রূপার বাজারে ধস, কয়েক ঘণ্টায় উধাও ২ ট্রিলিয়ন ডলার

মার্চ ২৩, ২০২৬

প্রতিমন্ত্রী হয়ে উপজেলা বিএনপির সভাপতির পদ থেকে পদত্যাগ

মার্চ ২৩, ২০২৬

বাগেরহাটে জ্বালানি তেলের সংকটে চরম ভোগান্তি

মার্চ ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT