বর্ষা মৌসুমের শুরু থেকেই সারাদেশে ডেঙ্গু ছড়িয়ে পড়ছে। আর পার্বত্য জেলাগুলোতে ডেঙ্গুর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ম্যালেরিয়া। খুলনায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ৯৮ জন, এদের মধ্যে হাসপাতালে ভর্তি ছিলেন ২২ জন। ভোলায় গত ৯ দিনে ৩৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। খাগড়াছড়িতে জুন মাসে ৭৭ জন ও ১২ জুলাই পর্যন্ত ৪১জন ম্যালেরিয়ায় আক্রান্ত শনাক্ত হয়েছেন। এই দুই মাসে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৫০ জনের বেশি।







