চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্তব্ধ ইথার, অনন্ত শূন্যতা: বিদায় সুমন ভাই

তৌফিক আহমেদতৌফিক আহমেদ
১২:০৬ পূর্বাহ্ন ১৮, মার্চ ২০২৬
- সেমি লিড, মতামত
A A

আজ একরাশ অনন্ত শূন্যতা বুকের ওপর যেন বিশাল এক হিমশীতল পাথরের মতো চেপে বসেছে। নিয়তির কী নির্মম পরিহাস, বিশিষ্ট অভিনেতা এবং রেডিও ভূমির স্টেশন চিফ শামস সুমন আজ আর আমাদের মাঝে নেই। মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে এই পৃথিবী ছেড়ে চলে গেলেন আমাদের শামস সুমন ভাই। আমি এবং আমরা সবাই আজ তাকে ছাড়া এক অজানা, গন্তব্যহীন এবং অনন্ত শূন্যতার দিকে যেন হেঁটে চলছি। এ যেন এক বিয়োগান্তক উপন্যাসের বিষাদময় বাস্তবতা, যেখানে প্রিয় চরিত্রটি হঠাৎ করেই হারিয়ে হয়ে যায়, আর চারপাশের পৃথিবী ঢেকে যায় গাঢ় শোকের চাদরে।

‘রেডিও ভূমি ৯২.৮ এফএম’—আমার কণ্ঠের ঠিক এই কথাটি দিয়েই ইথারে প্রথম ধ্বনিত হয়েছিল রেডিও ভূমির সম্প্রচারের প্রথম আহ্বান। সেই শুরুর মাহেন্দ্রক্ষণে সুমন ভাই আমাকে আবেগে জড়িয়ে ধরে বলেছিলেন, “তৌফিক ভাই, আপনি ইতিহাসের অংশ হয়ে গেলেন।” আমার প্রতি তার এই অগাধ আর নিঃশর্ত বিশ্বাস আমাকে সবসময় অবাক করত। রেডিও ভূমির শুরুর দিককার যতগুলো পে-অফ ছিল, তার সবগুলোই তিনি আমাকে দিয়ে, অর্থাৎ আমার কণ্ঠেই ধারণ করিয়েছিলেন। শুধু তাই নয়, বীরশ্রেষ্ঠদের ওপর বিশেষ অডিও সিরিজ এবং বায়ান্নর ভাষা আন্দোলনের শহীদ ভাষা সংগ্রামীদের ওপর নির্মিত অডিও সিরিজেও তিনি আমাকে দারুণভাবে উৎসাহ জুগিয়ে ভয়েসওভার নিয়েছিলেন।

উনার সঙ্গে কত শত স্মৃতি, কত আড্ডা, কত সৃজনশীল আলোচনা যে হয়েছিল, তার কোনো ইয়ত্তা নেই। তার সংস্পর্শে এসেই রেডিও মাধ্যমটিকে আমি সম্পূর্ণ অন্য এক দৃষ্টিকোণ থেকে ভালোবাসতে শুরু করি। এফএম রেডিওর জগতে যখন তথাকথিত ‘বাংলিশ’ উপস্থাপনার আধিপত্য, তখন রেডিও ভূমিকে তিনি প্রমিত বাংলা এবং দেশজ সংস্কৃতির মূল ধারায় সযত্নে নোঙর করিয়েছিলেন। একঝাঁক তরুণ কর্মীকে সঙ্গে নিয়ে গুটি গুটি পায়ে রেডিও ভূমিকে এগিয়ে নেওয়ার নেপথ্যের প্রধান কারিগর ছিলেন তিনি।

সুমন ভাই ছিলেন বাংলাদেশের অভিনয়জগতের একজন অসাধারণ এবং শক্তিমান অভিনেতা। পর্দায় কিংবা মঞ্চে তার সাবলীল ও দাপুটে অভিনয় যেমন দর্শককে মুগ্ধ করত, তেমনি ব্যক্তিজীবনেও তিনি ছিলেন স্নিগ্ধতার মূর্ত প্রতীক। মানুষ হিসেবে ছিলেন অত্যন্ত আন্তরিক, যার মুখে সবসময় লেগেই থাকত মায়াবী এক হাসি। নিজের ভেতরের না-বলা কথাগুলো, অব্যক্ত বেদনাগুলো তিনি নিজের ভেতরেই সযত্নে লুকিয়ে রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন। সব কঠিন কাজ তিনি করতেন একেবারে নীরবে, নিভৃতে।

মৃত্যুর মাত্র চার-পাঁচদিন আগেও আমাদের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের কক্ষে সুমন ভাইয়ের সঙ্গে একটি ছোট মিটিং হয়। সেদিনও তার মুখে সেই চেনা হাসিটি অম্লান ছিল। ডয়চে ভেলের সঙ্গে চ্যানেল আইয়ের ডিজিটাল সম্পর্ক স্থাপনে তার যে অনবদ্য ভূমিকা ছিল, তা-ও এক কথায় অতুলনীয়।

আজ এটি বিশ্বাস করতেও ভীষণ কষ্ট হচ্ছে, সুমন ভাইয়ের সঙ্গে আর কোনোদিন কথা হবে না, তার কক্ষে, আমার কক্ষে কিংবা অফিসের নিচে—আর কখনোই তার সঙ্গে দেখা হবে না। হবে না, ফোনে কোনো কথা। চিরচেনা সেই মহূর্তগুলো যেন বড্ড অচেনা, বড্ড নীরব। চ্যানেল আই এবং রেডিও ভূমি আজীবন তাকে পরম শ্রদ্ধায় স্মরণে রাখবে। সুমন ভাইয়ের আত্মা চিরশান্তিতে থাকুক।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

স্তব্ধ ইথার, অনন্ত শূন্যতা: বিদায় সুমন ভাই

মার্চ ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চা বিক্রেতা নানী-নাতনী’র জন্য প্রধানমন্ত্রীর ‘ঈদ উপহার’

মার্চ ১৮, ২০২৬

শামস সুমনের প্রয়াণে চ্যানেল আইয়ে শোক বই

মার্চ ১৭, ২০২৬

অন্য কোথাও যাওয়ার কথা ভাবছেন না ফ্লিক, বার্সেলোনাই হবে শেষ ক্লাব

মার্চ ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধের বিরোধিতা করে শীর্ষ মার্কিন সন্ত্রাসবাদবিরোধী কর্মকর্তার পদত্যাগ

মার্চ ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT