চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কঠিন পথে শুভর বলিউড যাত্রা!

‘ট্রায়াল অ্যান্ড এরর’ পেরিয়ে বলিউডে জায়গা পেলেন শুভ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৬ অপরাহ্ন ২৮, ফেব্রুয়ারি ২০২৬
বিনোদন
A A

সনি লিভ–এর রাজনৈতিক থ্রিলার সিরিজ ‘জ্যাজ সিটি’ দিয়ে আগামী ১৯ মার্চ বলিউড যাত্রা শুরু করতে যাচ্ছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ। সিরিজটিতে তিনি অভিনয় করেছেন কেন্দ্রীয় চরিত্র জিমি রয় হিসেবে, যার চারপাশেই আবর্তিত হয়েছে পুরো কাহিনি।

শুভর এই বলিউড অধ্যায়ের শুরুটা সহজ ছিল না। প্রায় তিন বছরের দীর্ঘ অডিশন ও অপেক্ষার পর মিলেছে চূড়ান্ত সম্মতি। অভিনেতা জানান, প্রথম যোগাযোগ করেন বলিউডের প্রখ্যাত কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া। সে সময় তিনি নেপালে ছিলেন। একটি ওয়েব সিরিজের অডিশনের প্রস্তাব পেয়ে রাজি হয়ে যান।

এরপর শুরু হয় দীর্ঘ ‘ট্রায়াল অ্যান্ড এরর’ প্রক্রিয়া। কখনও শুধু অডিও পাঠিয়ে, কখনও মুম্বাইয়ে ডেকে একাধিক ধাপে অডিশন নেওয়া হয়। দুই বছর ধরে চিত্রনাট্য পাঠানো, একই দৃশ্য বিভিন্নভাবে অভিনয় করে পাঠানো- সব মিলিয়ে কঠিন বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়েই চূড়ান্তভাবে নির্বাচিত হন শুভ।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) কলকাতার একটি পাঁচতারকা হোটেলে সিরিজটির আনুষ্ঠানিক প্রচারণা অনুষ্ঠিত হয়। সেখানে পরিচালক সৌমিক সেন–এর সঙ্গে মঞ্চে খুনসুটিতে মেতে ওঠেন শুভ। হাসতে হাসতে জানান,“গত তিন বছরে এই প্রথমবার পরিচালক তার প্রশংসা করেছেন!”

সৌমিক সেন শুধু পরিচালনাই করেননি, সিরিজটির গল্প ও চিত্রনাট্যও তারই। ‘গুলাব গ্যাং’ এবং ‘মহালয়া’–এর পর দীর্ঘ বিরতিতে বড় নির্মাণে ফেরেন তিনি। জনপ্রিয় সিরিজ ‘জুবিলী’–এর চিত্রনাট্যকার হিসেবেও পরিচিত এই নির্মাতা জানান, ‘জ্যাজ সিটি’ নির্মাণে তার সময় লেগেছে সাত বছর।

সৌমিক বলেন, সিরিজ লেখার সময়ই তিনি ঠিক করেছিলেন—প্রতি এপিসোডে থাকবে অন্তত একটি গান এবং একটি খুনের ঘটনা। কারণ তিনি অ্যাকশন ও গানের ভক্ত।

Reneta

‘জ্যাজ সিটি’তে শুভ অভিনয় করেছেন চারটি ভাষায়—বাংলা, হিন্দি, উর্দু ও ইংরেজি। এটি তার প্রথম বলিউড প্রজেক্ট হলেও চরিত্রের গভীরতা ও বহুভাষিক চ্যালেঞ্জ তাকে নতুন মাত্রায় উপস্থাপন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শুভর বিপরীতে দেখা যাবে সৌরসেনী মিত্র–কে। এছাড়াও রয়েছেন শান্তনু ঘটক, অনিরুদ্ধ গুপ্ত, সায়নদীপ সেন, শ্রেয়া ভট্টাচার্য, শতফ ফিগার, অ্যালেক্সান্দ্রা টেলর এবং অমিত সাহাসহ বলিউড ও টলিউডের একাধিক পরিচিত মুখ।

এই সিরিজের বিশেষ দিক হলো হিন্দি ও ইংরেজির পাশাপাশি এবারই প্রথমবারের মতো সনি লিভে কোনো সিরিজ বাংলা ভাষায় মুক্তি পাচ্ছে। ফলে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের দর্শকদের জন্য এটি বাড়তি আকর্ষণ তৈরি করেছে।

Jui  Banner Campaign

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরিফিন শুভজুবিলীজ্যাজ সিটিবলিউডসনি লিভসিনেমাসিরিজ
শেয়ারTweetPin

সর্বশেষ

শতকোটি টাকা খুইয়ে পুলিশে ফিরছে আগের পোশাক!

ফেব্রুয়ারি ২৮, ২০২৬

বিএনপি অফিসে হামলা ও ভাঙচুর, ৬ জনের নামে এজাহার

ফেব্রুয়ারি ২৮, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার!

ফেব্রুয়ারি ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সবাই নিজ দায়িত্ব পালন করলে, আমরা সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারব: প্রধানমন্ত্রী

ফেব্রুয়ারি ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে বকেয়া বেতনের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

ফেব্রুয়ারি ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT