চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার আইস্ক্রিনে আসছে শুভ-মন্দিরার ‘নীলচক্র’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৪ অপরাহ্ন ০১, নভেম্বর ২০২৫
বিনোদন
A A

একটি ক্লিক, একটি ভিডিও। আর তাতেই পাল্টে যাচ্ছে জীবনের গতিপথ। শহর জুড়ে ফাঁস হচ্ছে একের পর এক ব্যক্তিগত ভিডিও; অন্ধকার, আতঙ্ক আর রহস্যের এই সময়ের গল্পে নির্মিত আরিফন শুভ, মন্দিরা চক্রবর্তী অভিনীত সাসপেন্স থ্রিলার সিনেমা ‘নীলচক্র’।

চলতি বছরের ঈদুল আযহায় প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির পর দর্শক প্রশংসিত হয়। তারকাবহুল এই সিনেমাটি এবার আসছে দেশের অন্যতম ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনের পর্দায়!

শনিবার দুপুরে ‘নীলচক্র’ সিনেমার একটি টিজার প্রকাশ করে আইস্ক্রিন। প্রায় পৌনে এক মিনিটের টিজারটি প্রকাশ করে আইস্ক্রিন লিখেছে, সাইবার ক্রাইমের আড়ালে লুকানো প্রতারণা ও অন্ধকার সত্য—এক তদন্তকারীর হাত ধরে রহস্য উন্মোচনের সিনেমা ‘নীলচক্র’।

‘নীলচক্র’ শব্দের ভেতরেই যেন লুকিয়ে আছে এক নীল বিষণ্নতা, এক অজানা নরক। পরিচালক মিঠু খান বলছেন, আমরা গল্প বলেছি রহস্য আর অন্ধকারকে সঙ্গী করে। একদিকে সাসপেন্স, অন্যদিকে বাস্তব সমাজে ঘটে চলা এক নিষিদ্ধ অথচ অস্বীকারযোগ্য নয় এমন এক বিপজ্জনক বাস্তবতা। বাংলা সিনেমায় এমন বিষয়বস্তু নিয়ে এর আগে কাজ হয়েছে বলে আমার মনে হয় না।

তিনি বলেন, ব্লু ফিল্ম র‍্যাকেট যেটা আমাদের সমাজে আড়ালে ঘটে চলা এক অপরাধজগত, তার ছায়া পড়েছে এবার বড় পর্দায়। রিলেটিভলি নতুন এই প্লট একদিকে যেমন সাহসী, তেমনি সময়োপযোগীও।

‘নীলচক্র’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ-মন্দিরা। তার সঙ্গে আরও আছেন ফজলুর রহমান বাবু, শিরীন আলম, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী, প্রিয়ন্তী ঊর্বী, মাসুম রেজওয়ান প্রমুখ।

Reneta

মিঠু খানের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য করেছেন নাজিম উদ দৌলা। সিনেমাটি কবে নাগাদ দর্শক ওটিটি প্লাটফর্মে দেখতে পারবে, তারিখ ঘোষণা না করলেও আইস্ক্রিন কর্তৃপক্ষ জানিয়েছে, খুব শিগগির আইস্ক্রিন-এ দেখা যাবে এই সাসপেন্স থ্রিলার!

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনয়আরিফিন শুভখালেদা আক্তার কল্পনানীলচক্রপ্রিয়ন্তী ঊর্বীফজলুর রহমান বাবুমন্দিরা চক্রবর্তীমাসুম রেজওয়ানলিড বিনোদনশাহেদ আলীশিরীন আলমসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘ইরানে মার্কিন সেনা পাঠাতে কংগ্রেসের অনুমোদন থাকা উচিত’

মার্চ ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

শত কোটির দুর্নীতির অভিযোগে সাবেক উপদেষ্টা আসিফের এপিএসের দেশত্যাগে নিষেধাজ্ঞা

মার্চ ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

জ্বালানি সাশ্রয়ে সরকারের ভাবনায় ওয়ার্ক ফ্রম হোম ও অনলাইন ক্লাস

মার্চ ৩০, ২০২৬

শুটিংস্পটে রাহুলের অস্বাভাবিক মৃত্যু, নিরপেক্ষ তদন্ত চাইলেন সুদীপ্তা

মার্চ ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভয়াবহ বৈশ্বিক জ্বালানি সংকটের শঙ্কা

মার্চ ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT