চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হরতাল-অবরোধের বিরুদ্ধে শিল্পীরা রাস্তায়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৭ অপরাহ্ন ১৮, নভেম্বর ২০২৩
বিনোদন
A A

হরতাল-অবরোধের বিরুদ্ধে রাস্তায় নামলো শোবিজ অঙ্গনের শিল্পীরা। শনিবার শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে ‘ধ্বংসের বিরুদ্ধে শিল্পী সমাজ’ ব্যানারে আয়োজিত মানববন্ধনে অংশ নেন তারা।

হরতাল-অবরোধে দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতির বিভিন্ন তথ্য ও চিত্র তুলে ধরেন শিল্পীরা। এসময় তারা শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

‘ধ্বংসের বিরুদ্ধে শিল্পী সমাজ’ ব্যানারে এই মানবন্ধনে উপস্থিত ছিলেন অভিনেত্রী শমী কায়সার, চিত্রনায়ক ফেরদৌস, রিয়াজ, তারিন জাহান, সালাহউদ্দিন লাভলু, মুশফিকুর রহমান গুলজার, চিত্রনায়িকা নিপুন, মাহিয়া মাহি, তানভিন সুইটি, অভিনেতা তুষার খান, সংগীতশিল্পী ধ্রুব গুহ, এসডি রুবেল, জোতিকা জ্যোতি সহ অনেক শিল্পী ও পরিচালক।

মানবন্ধনে রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় রেখে অভিনেত্রী শমী কায়সার বলেন,“সবাই বলে সংলাপ করেন, সবার সাথে সংলাপ করেন। কিন্তু যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, স্বাধীন রাষ্ট্রে যারা বিশ্বাস করেনি, স্বাধীন রাষ্ট্রের বিপক্ষে যারা ছিল, তাদের সঙ্গে বসে কখনও দেশ বিনির্মাণের গল্প হয় না।”

এসময় তিনি শেখ হাসিনা সরকারের প্রশংসা করে বলেন,“শেখ হাসিনা সরকারের জন্যই শহীদ পরিবার আজ মাথা তুলে দাঁড়াতে পেরেছে। আমরা দেখেছি এক সময় তাদেরকে এই দেশে লাঞ্ছিত হতে হয়েছে। বাংলাদেশের শিল্পী সমাজ সব সময় সত্যের পক্ষে দাঁড়িয়েছে, তারা সত্যকে লালন করে, সত্যের জন্য কথা বলেছে। আর সেই সত্যটি হলো মুক্তিযুদ্ধ।”

মানববন্ধনে চিত্রনায়ক ফেরদৌস বলেন, ‘আমার বাচ্চারা আজ বন্ধের দিনে পরীক্ষা দিচ্ছে। অবরোধের কারণে তারা রবিবার অনলাইন ক্লাস করছে। বাচ্চারা যখন এ বিষয়গুলো জানতে চায় আমরা উত্তর দিতে পারি না। তারা ভিন্ন মানসিকতা নিয়ে বেড়ে উঠছে। এখনকার শিক্ষার্থীরা হরতাল-অবরোধ চায় না, কারণ স্মার্ট হিসেবে গড়ে উঠছে। বর্তমান সরকারের দোষ কী? পদ্মা সেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে তৈরি করেছে এগুলো? এগুলো কারও দোষ হলে আমরা সেই দোষীর পক্ষেই রয়েছি। আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভোট দিয়ে পুনরায় জয়ী করতেই সকল শিল্পী সমাজ এখানে দাঁড়িয়েছে।’

Reneta

এসময় সব শিল্পীই আগামী ৭ জানুয়ারি আরও একবার মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে ক্ষমতায় নিয়ে আসার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তারা জানান, শেখ হাসিনার কোনও বিকল্প নেই, শেখ হাসিনা ছাড়া আর কারও ওপর আমাদের আস্থা নেই। শেখ হাসিনাতেই আমাদের আস্থা, শেখ হাসিনাতেই আমাদের বিশ্বাস। শেখ হাসিনার হাতে আমাদের দেশ সবচেয়ে নিরাপদ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনেতা তুষার খানএসডি রুবেলচিত্রনায়ক ফেরদৌসচিত্রনায়িকা নিপুনজোতিকা জ্যোতিতানভিন সুইটিতারিন জাহানফেরদৌসমাহিয়া মাহিমুশফিকুর রহমান গুলজাররিয়াজলিড বিনোদনশমী কায়সারশিল্পীশেখ হাসিনাসংগীতশিল্পী ধ্রুব গুহসালাহউদ্দিন লাভলুসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘বাংলাদেশ ভালো দল, ঘরের মাঠে তারা খুব ভালো ক্রিকেট খেলেছে’

মার্চ ১০, ২০২৬

এক বছরের জন্য মাঠের বাইরে রদ্রিগো

মার্চ ১০, ২০২৬

বিশিষ্ট অর্থনীতিবিদ আর এম দেবনাথ আর নেই

মার্চ ১০, ২০২৬

প্রতিদিন গড়ে দেশে আসছে প্রায় ১৭ কোটি ডলার রেমিট্যান্স

মার্চ ১০, ২০২৬

প্রথম ওয়ানডেতে পাকিস্তান একাদশে অভিষেক হতে পারে ৩ জনের

মার্চ ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT