চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একসঙ্গে তরুণদের ৯টি ছোট ছবি, দেখা যাবে ফ্রিতে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩৩ অপরাহ্ন ০৭, ডিসেম্বর ২০২৪
বিনোদন
A A

আগামী বুধবার একসঙ্গে দেখা যাবে সমসাময়িক প্রেক্ষাপটে নির্মিত দেশের ৯ তরুণ নির্মাতার ৯টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। প্রদর্শনী শেষে দর্শকদের সাথে একটি প্রশ্নোত্তর পর্বে অংশ নেবেন প্রদর্শিত চলচ্চিত্রগুলোর নির্মাতা এবং কলাকুশলীরা।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সংস্কারের জন্য গঠিত জাতীয় সার্চ কমিটির আয়োজন এবং জাতীয় ফিল্ম আর্কাইভের সহযোগিতায় হচ্ছে এই আয়োজন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে আয়োজকরা জানান, বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় বাংলাদেশ ফিল্ম আর্কাইভের ২য় তলার প্রজেকশন হলে দেখা যাবে ৯ তরুণ নির্মাতার এই ছোট ছবিগুলো।

এরমধ্যে দেখানো হবে লোকার্নো চলচ্চিত্র উৎসবে প্রশংসিত এবং মেহেদি হসানের নির্মিত ‘এ বোরিং ফিল্ম’, বুসান চলচ্চিত্র উৎসবসহ বিশ্বের নানান বড় উৎসব ঘুরে আসা আরিক আনাম খানের ‘ট্রানজিট’, বিসিটিআই প্রযোজিত এবং আখতারুজ্জামান ইলিয়াসের গল্পের ভাব অবলম্বনে নির্মিত দেবাশীষ দাসের ‘নিরুদ্দেশ যাত্রা’, তাসমিয়াহ আফরিন মৌ এর আলোচিত স্বল্পদৈর্ঘ্য ‘কবি স্বামীর মৃত্যুর পর আমার জবানবন্দি’, শাটিকাপ খ্যাত নির্মাতা তাওকির শাইকের স্বল্পদৈর্ঘ্য ‘আয়না’, গোলাম রাব্বানীর পুরষ্কারপ্রাপ্ত স্বল্পদৈর্ঘ্য ‘ছুরত’, তরুণ প্রযোজক হাসিব শাকিল প্রযোজিত ও জায়েদ সিদ্দিকি পরিচালিত ‘দাঁড়কাক’, এবং তরুণ নির্মাতা আল হাসিব খান আনন্দ নির্মিত ‘ব্রিদিং ইজ আ গিফট’।

এছাড়াও এই প্রদর্শনীর মাধ্যমে বাংলাদেশে প্রথমবারের মতো প্রিমিয়ার হবে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে নির্মিত এবং ৩টি অস্কার কোয়ালিফাইং উৎসবে প্রশংসা কুড়ানো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নট আ ফিকশন’, যা নির্মাণ করেছেন তরুণ নির্মাতা শাহনেওয়াজ খান সিজু।

আয়োজকদের পক্ষ থেকে জানা গেছে, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের বিশেষ এই প্রদর্শনীটি সকলের জন্য উন্মুক্ত এবং ছবিগুলো উপভোগ করতে কোন টিকেট কিনতে হবে না।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গোলাম রাব্বানীতথ্য মন্ত্রণালয়তরুণনির্মাতালিড বিনোদনশর্টফিল্মসার্চ কমিটিসিজুসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

মার্চ ২১, ২০২৬

প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়, জনস্রোতে মুখর যমুনার প্রাঙ্গণ

মার্চ ২১, ২০২৬

ফুটবল থেকে ছড়িয়ে পড়া সংকটে কূটনৈতিক ফাটল দুই বন্ধু রাষ্ট্রে

মার্চ ২১, ২০২৬

ইরানের তেল বিক্রিতে নিষেধাজ্ঞা শিথিল করেছে যুক্তরাষ্ট্র

মার্চ ২১, ২০২৬

লাখো মুসল্লির অংশগ্রহণে শোলাকিয়ায় ঈদের বৃহত্তম জামাত

মার্চ ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT