চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেরানীগঞ্জে বিএনপি নেতাকে গুলির ঘটনা পরিকল্পিত: মির্জা ফখরুল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৭ অপরাহ্ন ২৩, জানুয়ারি ২০২৬
- সেমি লিড, রাজনীতি
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জে বিএনপি নেতা হাসান মোল্লাকে গুলির ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করতেই এ ধরনের পরিকল্পিত গুপ্ত হামলা চালানো হচ্ছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। এর আগে বৃহস্পতিবার রাতে কেরানীগঞ্জে দলীয় কার্যালয়ের সামনে কেরানীগঞ্জ মডেল উপজেলার হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লা (৪২) দুর্বৃত্তদের গুলিতে আহত হন।

ঘটনার তীব্র নিন্দা জানিয়ে মির্জা ফখরুল বলেন, ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসনের পতনের পর লুকিয়ে থাকা দুষ্কৃতকারীরা আবারও দেশে অস্থিতিশীলতা সৃষ্টি ও অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা করছে।

তিনি বলেন, হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করা জরুরি। অন্যথায় তারা আরও বড় ধরনের নাশকতায় জড়াতে পারে।

বিএনপি মহাসচিব আরও বলেন, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠা এবং মানুষের জানমাল রক্ষায় দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়; এ জন্য সরকারকে অবশ্যই দেশজুড়ে ভয়মুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে।

বিবৃতিতে তিনি হাসান মোল্লাসহ বিএনপির অন্যান্য নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা এবং তাঁদের পরিবার-পরিজনের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন।

Jui  Banner Campaign
ট্যাগ: কেরানীগঞ্জবিএনপিবিএনপি নেতাকে গুলিবিএনপি মহাসচিবমির্জা ফখরুল ইসলাম আলমগীর
শেয়ারTweetPin

সর্বশেষ

সামাজিক মাধ্যমে ‘হানিট্র্যাপ’: গ্রেপ্তার ১২

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিজয়ের পর নতুন মন্ত্রিসভার শপথ সম্পন্ন

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর পিএস-এপিএস-প্রোটোকল অফিসার নিয়োগ

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদি আরবে দেখা গেছে পবিত্র রমজানের চাঁদ

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

জনগণের প্রত্যাশা পূরণে কাজের অঙ্গীকার নতুন মন্ত্রীদের

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT