চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজীপুর জেলা কারাগারে বন্দীদের বিদ্রোহে গোলাগুলি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৬ অপরাহ্ন ০৮, আগস্ট ২০২৪
- সেমি লিড, গাজীপুর, জনপদ
A A

মাছুদ পারভেজ: গাজীপুর জেলা কারাগারের বন্দীরা বিদ্রোহ করেছে। এসময় কারারক্ষীদের ছোঁড়া রাবার বুলেটে ১৩ জন বন্দী ও তিন জন কারারক্ষী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল ১০টা থেকে তারা কারাগারের ভেতর বিদ্রোহ শুরু করে।

জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কারাগারে থাকা বন্দীরা আন্দোলন শুরু করে। পরে বন্দীদের পালিয়ে যাওয়া ঠেকাতে কারারক্ষীরা গুলি করতে থাকে। তবে এ বিষয়ে দায়িত্বশীল কোনো সরকারি কর্মকর্তার কাছ থেকে বক্তব্য নেয়া সম্ভব হয়নি। এরপর সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে।

কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, জয়দেবপুর-ঢাকা সড়কের পাশেই গাজীপুর জেলা কারাগারের অবস্থান। গত কয়েকদিন দেশের বিভিন্ন কারাগারে বন্দীর বিক্ষোভের খবর গাজীপুর জেলা কারাগারে বন্দীরা পায়। এদিকে ছাত্র ও রাজনৈতিক মামলার জামিনপ্রাপ্ত আসামীদের বৃহস্পতিবার মুক্তি দিলে সেখানে থাকা বন্দীরাও মুক্তির দাবিতে বিক্ষোভ শুরু করে। পরে তাদের নিয়ন্ত্রণ করতে রাবার বুলেট ছোঁড়া হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছে। তবে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

গাজীপুর জেলা কারাগারের চিকিৎসক ডাঃ মাকসুদা আক্তার বলেন, প্রথমে সব শান্ত ছিল। তারপর যখন বন্দীরা বিদ্রোহ শুরু করে, তখন রাবার বুলেট ছুড়লে ৫-৬ জন অজ্ঞান হয়ে গিয়েছিল। তবে গুরুতর কিছু নাই, প্রাথমিক চিকিৎসা দেয়ার পর জ্ঞান ফিরে এসেছে সবার।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গাজীপুরগোলাগুলিজেলা কারাগার
শেয়ারTweetPin

সর্বশেষ

‘বাংলাদেশ ভালো দল, ঘরের মাঠে তারা খুব ভালো ক্রিকেট খেলেছে’

মার্চ ১০, ২০২৬

এক বছরের জন্য মাঠের বাইরে রদ্রিগো

মার্চ ১০, ২০২৬

বিশিষ্ট অর্থনীতিবিদ আর এম দেবনাথ আর নেই

মার্চ ১০, ২০২৬

প্রতিদিন গড়ে দেশে আসছে প্রায় ১৭ কোটি ডলার রেমিট্যান্স

মার্চ ১০, ২০২৬

প্রথম ওয়ানডেতে পাকিস্তান একাদশে অভিষেক হতে পারে ৩ জনের

মার্চ ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT