চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পর্তুগালের বাঙালি অধ্যুষিত এলাকায় গোলাগুলি, বাংলাদেশিসহ আহত ৪

হাফিজ আল আসাদহাফিজ আল আসাদ
১২:১৭ অপরাহ্ন ২৫, ফেব্রুয়ারি ২০২৬
প্রবাস সংবাদ
A A
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পর্তুগালের রাজধানী লিসবনের বাঙালি অধ্যুষিত এলাকা মার্টিম মনিজে গোলাগুলির ঘটনায় বাংলাদেশি নাগরিকসহ অন্তত চারজন আহত হয়েছেন। আকষ্মিক এই গোলাগুলির ঘটনায় ওই এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পর্তুগালের স্থানীয় সময় মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১২টা ৩৫ মিনিটে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, রাত সাড়ে ১২টার দিকে মার্তিম মনিজ এলাকার একটি ব্যস্ত সড়কে কয়েকজন ব্যক্তির মধ্যে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয় এবং হঠাৎ গুলির শব্দ শোনা যায়। এতে ঘটনাস্থলে থাকা চারজন গুলিবিদ্ধ হন।

আহতদের মধ্যে ২ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন বলে নিশ্চিত করেছে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির একাধিক সূত্র।

গুলিবিদ্ধদের দ্রুত লিসবনের নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হলেও বাকিদের অবস্থা স্থিতিশীল। বাংলাদেশি আহত ব্যক্তির চিকিৎসা চলছে।

ঘটনার খবর পেয়ে পর্তুগিজ পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে ফেলে। কিছু সময়ের জন্য ওই এলাকার যান চলাচল ও দোকানপাট বন্ধ রাখা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে এবং আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করছে।

Reneta

পর্তুগিজ পুলিশের এক মুখপাত্র জানান, প্রাথমিকভাবে এটি পূর্ব শত্রুতা কিংবা অপরাধমূলক বিরোধ থেকে সংঘটিত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। সন্দেহভাজনদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

এই ঘটনার পর মার্তিম মনিজ এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় এক বাংলাদেশি ব্যবসায়ী জানান, এই এলাকা সাধারণত নিরাপদ ছিল। এমন ঘটনায় আমরা সবাই ভীত। প্রশাসনের কাছে নিরাপত্তা জোরদারের দাবি জানাচ্ছি।
এলাকায় নিয়মিত পুলিশ টহল বাড়ানো এবং অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, ঘটনা তদন্ত করে পরে বিস্তারিত তথ্য জানানো হবে।

Jui  Banner Campaign
ট্যাগ: গোলাগুলিপর্তুগালবাংলাদেশিসহ আহত ৪
শেয়ারTweetPin

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT