চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুন্সিগঞ্জে ঘুমন্ত মানুষদের ওপর গুলি, শিশু-বৃদ্ধসহ গুলিবিদ্ধ ১৬

রাসেল মাহমুদরাসেল মাহমুদ
১০:৫১ পূর্বাহ্ন ০৯, মার্চ ২০২৬
- সেমি লিড, অপরাধ, মুন্সীগঞ্জ
A A
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নের রুদ্রপাড়া গ্রামে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাতের আঁধারে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। শটগান, পিস্তল ও দেশীয় অস্ত্র নিয়ে একদল হামলাকারী প্রতিপক্ষের ঘরে ঢুকে গুলি ও এলোপাতারি হামলা চালালে অন্তত ১৬ জন গুলিবিদ্ধ হন। আহতদের মধ্যে তিনজন শিশু ও একজন বৃদ্ধ রয়েছেন। এছাড়া আরও প্রায় ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ খন্দকার জুয়েল মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র জানায়, রাতে অধিকাংশ মানুষ ঘুমিয়ে থাকার সময় মান্নান গ্রুপের লোকজন প্রতিপক্ষ মিজান গ্রুপের বাড়িঘরে অতর্কিত হামলা চালায়। এ সময় তারা ঘরে ঢুকে গুলি ছোড়ে এবং ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। হঠাৎ হামলায় ঘুমন্ত মানুষ কিছু বুঝে ওঠার আগেই অনেকেই গুলিবিদ্ধ ও আহত হন।

আহতদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশকে খবর দেয়। পরে স্থানীয়দের সহায়তায় গুলিবিদ্ধ ও আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ও দোহারের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ খন্দকার জুয়েল মিয়া বলেন, স্থানীয় পর্যায়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মান্নান গ্রুপের লোকজন প্রতিপক্ষ মিজানের পরিবারসহ তার গ্রুপের লোকজনের ওপর অতর্কিত হামলা চালিয়েছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ ও র‍্যাব সদস্য মোতায়েন করা হয়েছে।

Reneta

এদিকে র‍্যাব-১০ এর ভাগ্যকুল ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে এই ঘটনায় জড়িত সন্দেহে মহাসিন খান, হারুন রশিদ খান ও মানান খানকে আটক করেছেন। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুলিবিদ্ধমুন্সিগঞ্জ
শেয়ারTweetPin

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT