চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিরোনামহীনের গান নিয়ে অন্যরকম প্রতিযোগিতা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৯ অপরাহ্ন ২৩, ফেব্রুয়ারি ২০২৪
বিনোদন
A A

নিয়মিত বিরতিতে শ্রোতাদের কাছে নতুন গান পৌঁছে দিতে বরাবরই সক্রিয় দেশের অন্যতম শীর্ষ ব্যান্ড শিরোনামহীন। শ্রোতাদের কাছে মানসম্পন্ন গান পৌঁছে দিতে তাদের চেষ্টা চোখে পড়ার মতো। দলটির ভক্তদের জন্য সুখবর হলো, গান-ভিডিওর নতুন অ্যালবাম ‘বাতিঘর’ নিয়ে আসছে দলটি।

এরইমধ্যে বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাতে উন্মোচিত হলো অ্যালবামের নাম গান ‘বাতিঘর’! শিরোনামহীনের অফিশিয়াল ইউটিউবে গানটি দেখা যাচ্ছে। গানের পাশাপাশি গানের ভিজ্যুয়াল নির্মাণ নিয়েও চলছে আলোচনা। রনি শারাফাতের ক্যামেরায় গান-ভিডিওটির নির্দেশকও শিরোনামহীনের দলনেতা জিয়াউর রহমান জিয়া।

‘বাতিঘর’ অ্যালবামের প্রথম গান-ভিডিও উন্মোচন উপলক্ষ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি রেস্টুরেন্টে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের। যেখানে পুরো অ্যালবাম নিয়ে নিজেদের পরিকল্পনার কথা তুলে ধরেন শিরোনামহীনের দলনেতা ও বেইজ গিটারিস্ট জিয়াউর রহমান সহ দলের সব সদস্যরা। এছাড়াও উপস্থিত ছিলেন সংগীতশিল্পী কনক আদিত্য।

এসময় ‘শিরোনামহীন’ এর নতুন অ্যালবামের গানগুলো নিয়ে একটি অন্যরকম প্রতিযোগিতার ঘোষণা দেয়া হয়। ব্যান্ডটির পক্ষ থেকে জিয়া জানান, এই সময়ের তরুণরা ডিজিটালি বেশ কানেক্টেড। তাদের সাথে যোগাযোগ আরো নিবিড় করতে আমরা প্রথমবারের মতো গান নিয়ে একটি প্রতিযোগিতার ঘোষণা দিচ্ছি। মূলত প্রতিযোগীদের ‘বাতিঘর’ অ্যালবামের গানগুলো নিয়ে রিলস/ শর্টস/ টিকটক ভিডিও নির্মাণ করে আমাদের পাঠাতে হবে, শিরোনামহীনের ফেসবুক পেজে। এই প্রতিযোগিতা চলবে প্রথম গান রিলিজ থেকে অ্যালবামের দশ নম্বর গান রিলিজ হওয়া পর্যন্ত।

প্রতিযোগিতা নিয়ে তিনি বিস্তারিত জানিয়ে আরো বলেন, একজন প্রতিযোগী চাইলে যতো খুশি শর্টস/রিলস/টিকটক বানিয়ে প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। অংশগ্রহণকারীদের মধ্যে সেরা দশটি কন্টেন্ট নির্মাতাকে দেয়া হবে বিভিন্ন গেজেট সহ আকর্ষণীয় পুরস্কার।

কীভাবে সেরা দশ ভিডিও নির্বাচন করা হবে? এমন প্রশ্নে জিয়া বলেন, ব্যান্ডের পক্ষ থেকে গঠন করা জুরি বোর্ড ও ভিডিওর ভিউয়ের ওপর নির্ভর করে ঘোষণা করা হবে শীর্ষ ১০ জন বিজয়ীর নাম। এর মধ্যে ১০০’র মধ্যে ৫০ মার্ক থাকবে রিলস/শর্টস/টিকটক এর দর্শক ভিউয়ে ওপর, বাকিটা সৃষ্টিশীল ও শৈল্পিকতার দিক বিবেচনা করে নম্বর দিবেন বিচারক। ডিজিটাল প্রতিযোগিতার পুরো জার্নিতে শিরোনামের পাশে থাকবে ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটরস (ডিসিসি)।

Reneta

গান-ভিডিও ‘বাতিঘর’ গানটি নির্মাণে সহযোগিতা করেছেন ফ্যাশন ব্র্যান্ড দেশাল। শিরোনামহীনের ইউটিউব চ্যানেল, স্পটিফাই, আইটিউন্স ও আমাজনসহ বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে বিশ্বের যেকেনো প্রান্ত থেকে শ্রোতারা এই গান শুনতে পারবেন। প্রতি মাসে ১টি করে আগামী ১০ মাসে প্রকাশিত হবে একে একে সব কয়টি গান। অ্যালবামটির ডিজিটাল ডিস্ট্রিবিউশনের দায়িত্বে রয়েছে ফ্রান্সের প্রতিষ্ঠান বিলিভ মিউজিক।

ছবি: মিতুল আহমেদ

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গানগানের দলজিয়াদলনেতাবেইজ গিটারিস্টলিড বিনোদনশিরোনামহীন
শেয়ারTweetPin

সর্বশেষ

চাঁদ দেখা গেছে, শনিবার ঈদ

মার্চ ২০, ২০২৬

দেশবাসীসহ বিশ্বের মুসলমানদের রাষ্ট্রপতির ঈদের শুভেচ্ছা

মার্চ ২০, ২০২৬

অসহায় সেলিনা’র পরিবারকে ‘ঈদ উপহার’ পাঠালেন প্রধানমন্ত্রী

মার্চ ২০, ২০২৬

আল-আকসায় ঈদের নামাজ পড়তে আসা মুসল্লিদের ওপর ইসরায়েলের হামলা!

মার্চ ২০, ২০২৬

কাঙালিনী সুফিয়ার পাশে চ্যানেল আই

মার্চ ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT