চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চট্টগ্রাম থেকে প্যারিস, দৌড়ের উপর ‘শিরোনামহীন’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৮ অপরাহ্ন ২৪, মার্চ ২০২২
বিনোদন
A A

দম ফেলার সময় নেই, বলতে গেলে দৌড়ের উপরে রয়েছে দেশের জনপ্রিয় ব্যান্ড ‘শিরোনামহীন’! না, কোন অঘটন নয়। বরং শো নিয়ে তুমুল ব্যস্ততায় দিন কাটছে দেশের জনপ্রিয় এই দলটির।

এই সময়ের ব্যস্ততা নিয়ে ‘শিরোনামহীন’ এর দলনেতা, বেইজ গিটারিস্ট, গীতিকার জিয়াউর রহমান বুধবার (২৪ মার্চ) দুপুরে কথা বলেন চ্যানেল আই অনলাইনের সাথে। কথা প্রসঙ্গে নিজেদের বর্তমান ব্যস্ততাকে ‘দম ফেলার ফুরসত নেই’ বলে উল্লেখ করলেন তিনি।

জিয়া বলেন, করোনা মহামারী শুরু হওয়ায় বেশকিছু দিন সবাইকে চুপ করে ঘরে বসে থাকতে হয়েছে। কিছুই করার ছিলো না। স্টেজ শো থেকে দূরে ছিলাম, কিন্তু এখন পরিস্থিতি বেশ স্বাভাবিক। বলতে গেলে প্রায় প্রতিদিন আমাদেরকে শো করতে হচ্ছে দেশের বিভিন্ন জায়গায়। বলা যায়, অন্য যে কোনো সময়ের চেয়ে ব্যস্ত সময় পার করছে শিরোনামহীন।

টানা তিন দিন চট্টগ্রামের বিভিন্ন জায়গায় শো করে ফ্রান্সের প্যারিস শহরে যাচ্ছে শিরোনামহীন। এই দলনেতা জানালেন, ২৬, ২৭ ও ২৮ মার্চ চট্টগ্রামে আমাদের তিনটি শো। সেগুলো কাভার করে ২৯ তারিখে ঢাকায় এসে ছুটতে হবে প্যারিসের উদ্দেশে। চট্টগ্রাম থেকে ফিরে আমরা নিজেদের বাসায় যাওয়ারও সুযোগ পাবো না, সরাসরি ফ্লাইট ধরতে হবে।

প্যারিসের শো নিয়ে জিয়া বিস্তারিত জানিয়ে বলেন, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত একটি কনসার্টের আয়োজন হচ্ছে প্যারিস শহরে। ভেন্যুটা অসাধারণ, বনের ভেতর একটি ক্যাসেলে। প্যারিসে অবস্থিত বাংলাদেশী দূতাবাসের আমন্ত্রণে দুই দেশের সাংস্কৃতিক মেলবন্ধনের এই ইভেন্ট সফল করতে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশী কূটনীতিক বিশিষ্ট মহলের পাশাপাশি ফ্রান্সের ডেলিকেটরা এই পারফরম্যান্স উপভোগ করবেন। এমন ইভেন্টে আমন্ত্রণ নিঃসন্দেহে শিরোনামহীন এর জন্য বিশেষ সম্মানের।

আলোচিত রক ব্যান্ডটির ২৫ বছর পূর্ণ হচ্ছে ১৪ এপ্রিল। তার আগে এমন ইভেন্টে আমন্ত্রণ পাওয়াকে ‘শিরোনামহীন এর জন্য বিশেষ সম্মানের’ বলে মনে করছেন জিয়া।

Reneta

৩০ মার্চ প্যারিসে পারফর্ম করে ৩ এপ্রিল দেশে ফিরবেন বলে জানান শিরোনামহীনের প্রতিষ্ঠাকালীন এই সদস্য।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গানগীতিকারজিয়াজিয়াউর রহমানপ্যারিসফ্রান্সবেইজ গিটারিস্টলিড বিনোদনশিরোনামহীনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

গ্রিস উপকূলে ১৮ বাংলাদেশির মৃত্যু

মার্চ ২৮, ২০২৬

ক্রীড়াবিদের জন্য ‘স্পোর্টস কার্ড’ আনছে সরকার

মার্চ ২৮, ২০২৬

শেখ হাসিনা জেনারেলদের সব শর্ত মানলেও খালেদা জিয়ার না

মার্চ ২৮, ২০২৬

অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত রোববার

মার্চ ২৮, ২০২৬

প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার নয়াপল্টনে তারেক রহমান

মার্চ ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT