জনপদ

পশুর নদীতে ৮০০ টন কয়লা নিয়ে জাহাজডুবি

নদীতে ডুবে থাকা জাহাজের ছবি, কয়লা বোঝাই, দুর্যোগের চিত্র।. Channel i News - চ্যানেল আই নিউজ

নদীতে ডুবে থাকা জাহাজের ছবি, কয়লা বোঝাই, দুর্যোগের চিত্র।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাগেরহাটের মোংলা বন্দরের পশুর নদীতে কয়লা বোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। জাহাজটিতে থাকা ১০ জন নাবিকসহ মোট ১২ জন সাঁতার কেটে কূলে উঠলে প্রাণে বেঁচে যান তারা।

গতকাল (১৭ নভেম্বর) শুক্রবার পশুর নদীর ডুবে চরে আটকে ৮০০ মেট্টিক টন কয়লা নিয়ে ডুবে যায় কার্গো জাহাজ এম ভি প্রিন্স অব ঘষিয়াখালী। তবে জাহাজটি পশুর নদীর পূর্ব পাড়ের চরকানা এলাকার চরের অংশে ডোবার কারণে মোংলা বন্দরের মূল চ্যানেল পুরোপুরি নিরাপদ রয়েছে।

বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন-৩৯ এর মোংলা শাখার সহ-সভাপতি মাইনুল ইসলাম মিন্টু ও কার্গো জাহাজ মালিক মোঃ বশির হোসেন জানান, মোংলা বন্দরের হাড়বাড়ীয়ায় অবস্থানরত একটি বিদেশি বাণিজ্যিক জাহাজ থেকে কয়লা বোঝাই করে জাহাজটি যশোরের নওয়াপাড়ার উদ্দেশে রওনা হয়।

তারা জানান, শুক্রবার সকালে পশুর নদীর পূর্ব পাড়ের অংশের ডুবে চরে আটকে যায় জাহাজটি। এতে জাহাজের তলা ফেটে গেলে এটিকে যতটুকু সম্ভব বাঁচাতে মাস্টার দ্রুত চালিয়ে চরে উঠিয়ে আনেন। তারপরও শেষ রক্ষা হয়নি জাহাজটির। ভাটায় জাহাজের সামনের ও পিছনের অংশ দেখা গেলেও জোয়ারের সময় ডুবে থাকছে বেশিরভাগ অংশ।

জাহাজ মালিক বশির হোসেন বলেন, এই দুর্ঘটনায় জাহাজসহ পরিবহন করা কয়লার বিশাল অংকের আর্থিক ক্ষতি হয়েছে।

বিষয়:কয়লাজাহাজডুবিজ্বালানিপশুর নদীমোংলামোংলা বন্দর
প্রতিবেদক

মাহ্ফিজুর রহমান মাহফুজ

বাগেরহাট জেলা প্রতিনিধি

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…