চট্টগ্রামে কর্ণফুলী নদীর ডলফিন জেটিতে অবস্থানরত ‘বাংলার জ্যোতি’ জাহাজে আগুন লেগেছে।
আজ (৩০ সেপ্টেম্বর) সোমবার পতেঙ্গার তেলের ডিপো এলাকায় লাগা আগুন নেভাতে সম্মিলিতভাবে কাজ করছে নৌবাহিনী, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন এবং ফায়ার সার্ভিস।
নৌবাহিনী জানিয়েছে, জাহাজের আগুন অনেকটা নিয়ন্ত্রণে। আগুন লাগার কারণ জানান যায়নি।








